পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের নেতাসহ আটক ১৫

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের নেতাসহ আটক ১৫
পুলিশের অভিযানে আবদুল ওহাবসহ ১৫জনকে আটক করা হয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুতিকালে  পাবনার সুজানগর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ সুংগঠন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে আব্দুল ওহাব ছাড়া অন্যান্যদের তাৎক্ষনিক নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, তারা শহরের মধ্যে নাশকতার পরিকল্পনা নিয়েছিল। নাশকতার অংশ হিসেবেই মাইক্রোবাসে করে এসে শহরের মধ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এবং পরবর্তী আইনি ব্যবস্থা নিতে পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।

এ নিয়ে ৫ আগস্ট পর থেকে তৃতীয়বারের মতো আটক হলেন আব্দুল ওহাব। এর আগে ২০২৫ সালে ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওহাবকে আটক করে পুলিশ। পরে তাকে পুলিশ ভ্যানে তোলা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসময় আটজন পুলিশ সদস্য আহত হন। ছিনিয়ে নেয়ার তিনদিন পর ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে আবার গ্রেপ্তার করেছিল পুলিশ।

পরে জামিনে বেড়িয়ে এসে সুজানগর এলাকায় আবারো আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করেন আব্দুল ওহাব এবং তার সমর্থকরা। পরে চলতি বছরের ২৩ এপ্রিল রাতব্যাপী উপজেলার মথুরাপুরে অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করেছিল পুলিশ। এ ঘটনার কয়েক সপ্তাহ পরেই তারা জামিনে মুক্তি পান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad