যমুনা নদীতে নিখোঁজের তিনদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

যমুনা নদীতে নিখোঁজের তিনদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
নিহত শিশু রেদুয়ান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রেদুয়ান মাহমুদের (০৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত রেদুয়ান মাহমুদ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের আলিম মিয়ার ছেলে। সে স্থানীয় ইদ্রিসিয়া দারুল উলুম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে রেদুয়ান পরিবারের সদস্যদের অগোচরে চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি এলাকায় যমুনা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। স্বজনরা ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে জামালপুর থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুন

জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ডুবুরি দল শনিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান না মেলায় সাময়িকভাবে অভিযান স্থগিত করে।

পরে সোমবার দুপুরে চর ডাকাতিয়া হাজারী এলাকায় যমুনা নদীতে রেদুয়ানের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, নিখোঁজ হওয়া ওই শিক্ষার্থীর মরদেহ ভাসমান অবস্থায় নদী থেকে উদ্ধার করে স্থানীয়রা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad