খুলনায় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনায় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনা নগরীতে অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ । মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে লবণচরা থানার রূপসা ব্রিজের নিচে জালালের তুষ মিলের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, লবণচরা থানার মাথাভাঙ্গা জুট মিলের পাশে মো. আল আমিন (২৩), রূপসা মর্ডান সীফুড এলাকার  মো. রনি মোল্লা ওরফে কসাই রনি (২৮) এবং রূপসা স্ট্যান্ড ডাক্তার গলির স্বরন জোমাদ্দার ওরফে সজল জোমাদ্দার (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনার দুই শীর্ষ সন্ত্রাসী বাহিনীর পরিচয় দিয়ে গ্রেপ্তার আসামিরা বিভিন্ন সময়ে ঘাটের মালিকের কাছে চাঁদা দাবি করত।

আরও পড়ুন

চাঁদা না দিলে তাদের বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করত। এমন তথ্য পেয়ে থানা পুলিশ সত্যতা যাচাইয়ের জন্য রাত ৭টার দিকে লবণচরা থানার রূপসা ব্রিজের উত্তর পাশে পৌছালে গ্রেপ্তার আসামি হেলমেট, মুখোশ ও গামছা দিয়ে মুখ ঢেকে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, রাতে ঘটনাস্থলে আমরা অভিযানে গিয়েছিলাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বালির মধ্যে পড়ে যায়।

পরে পুলিশ ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad