মিরপুরে হোপ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

মিরপুরে হোপ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক তার থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বুধবার দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, হোপ মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সকালে মিরপুর ১০ নম্বর হোপ মার্কেট এলাকার ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশন। এ সময় বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় একটি ভেকু মেশিন ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের একটি পিকআপ ঘটনাস্থলের দিকে গেলে হকাররা সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এদিকে, এ ঘটনায় গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করা হয়। যমুনা টেলিভিশনের একটি গাড়ি ভাঙচুর এবং সময় টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যানকে মারধর করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad