নিউ গিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনাকর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

নিউ গিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনাকর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তিনি এ মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইসিবি চত্বর-সংলগ্ন নিউ গিনি প্রপার্টিজে গুলি ছোড়া, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা চালানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad