মূল্যতালিকা ও ভাউচার সংরক্ষণে গাফিলতি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মূল্যতালিকা ও ভাউচার সংরক্ষণে গাফিলতি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মূল্যতালিকা হালনাগাদ না রাখা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় চট্টগ্রামের ফলমন্ডিতে তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে ফলমন্ডিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়।

অভিযানে মেসার্স রূপা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মেসার্স নোমান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স শাহরাস্তী ফার্মকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad