রাজধানী ঢাকার ধানমন্ডিতে নারী গৃহকর্মীকে বাসায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে ফ্ল্যাটটির মালিক নাসিরুল হক সিদ্দিকী ও তার স্ত্রী শাহনাজ সিদ্দিকীকে আটক করা হয়। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন।
প্রাথমিক তদন্তে নির্যাতনের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমদাদুল ইসলাম তৈয়ব।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। এতে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই গৃহকর্মীর নাম নাজমা আক্তার। তার বাড়ি নীলফামারী জেলায়। তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন।
ভুক্তভোগী ও স্বজনদের অভিযোগ, নাজমা নাসিরুল হকের বাসায় কাজ করতেন। গত দুই বছর ধরে তারা নাজমার ওপর নিয়মিত শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন।


