কটূক্তি করায় শিক্ষক আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়িতে পৌঁছে দিল পুলিশ

কটূক্তি করায় শিক্ষক আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়িতে পৌঁছে দিল পুলিশ
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আটক স্কুলশিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দৌলতপুর থানা থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ।

এর আগে সকাল ১১টায় প্রাগপুর এলাকা থেকে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে দৌলতপুর থানা-পুলিশ। তিনি প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

এদিন রাতে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন লেখেন, কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে শ্রেণিকক্ষে এক স্কুলশিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

তিনি আরও লেখেন, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন, শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দিতে।

আরও পড়ুন

মঙ্গলবার বিকাল ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন শিক্ষক লালন। এ সময় সম্প্রতি জাতিসংঘে তারেক রহমানের দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। শিক্ষার্থীদের অভিযোগ, পরে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন ওই শিক্ষক।

শিক্ষার্থীদের দাবি, একপর্যায়ে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে তাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। এতে শ্রেণিকক্ষে অসন্তোষ তৈরি হয়। ক্লাস শেষে শিক্ষার্থীরা বিষয়টি পরিবারকে জানালে এলাকায় ছড়িয়ে পড়ে।

বুধবার সকালে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গোলাম কিবরিয়াকে আটক করে থানায় নেওয়া হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, নির্দেশ পেয়েছি। সসম্মানে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad