নিখোঁজের পর পাহাড়ের ঘর থেকে রোহিঙ্গা কিশোরী উদ্ধার

নিখোঁজের পর পাহাড়ের ঘর থেকে রোহিঙ্গা কিশোরী উদ্ধার
নিখোঁজ কিশোরী উদ্ধার। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ হওয়ার পর সালিমা (১৬) নামের এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিশেষ টিম।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের পাহাড়সংলগ্ন একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। সালিমা ওই ব্লকের বাসিন্দা নুরুল আলমের মেয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিশোরী নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা ক্যাম্পের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে নয়াপাড়া পুলিশ ক্যাম্পকে বিষয়টি জানান। তথ্য পাওয়ার পরপরই ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের একটি বিশেষ টিম উদ্ধার অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে ডি-ব্লকের পাহাড়সংলগ্ন একটি ঘর থেকে সালিমাকে উদ্ধার করা হয়। পরে নয়াপাড়া পুলিশ ক্যাম্পে নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পরিবার ও ক্যাম্প কমিটির কাছে হস্তান্তর করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার জানান, নিখোঁজের খবর পেয়ে এপিবিএনের বিশেষ টিম দ্রুত অনুসন্ধান চালিয়ে পাহাড়ি এলাকার একটি ঘর থেকে কিশোরীকে উদ্ধার করে।

তবে ওই কিশোরী কীভাবে সেখানে পৌঁছাল এবং নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ কী–তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad