নিয়োগপত্রের দাবিতে জামালপুরে দ্বিতীয় দিনের মতো ৫১ প্রার্থীর অনশন

নিয়োগপত্রের দাবিতে জামালপুরে দ্বিতীয় দিনের মতো ৫১ প্রার্থীর অনশন
নিয়োগপত্রের দাবিতে দ্বিতীয়দিনের মত অনশন কর্মসূচি পালন করছেন সুপারিশ প্রাপ্তরা । ছবি: টাইমস
Advertisement
Advertisement

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে জামালপুরে দ্বিতীয় দিনের মতো অনশন পালন করছেন ৫১ জন প্রার্থী।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

অনশনরত প্রার্থীরা জানান, জামালপুর জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে মোট ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। প্রথম ধাপে ৮৪ জনকে এবং গত সোমবার আরও একজনকে নিয়োগপত্র দেওয়া হয়। তবে একই প্যানেলে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও বাকি ৫১ জন প্রার্থীকে এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি। এর প্রতিকার চেয়ে গতকাল থেকে তারা জেলা শিক্ষা অফিসের সামনে অবস্থান নিচ্ছেন।

নিয়োগবঞ্চিত প্রার্থী সোহেল আলম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। অথচ দীর্ঘ সময় পার হলেও আমরা নিয়োগপত্র পাচ্ছি না। আমাদের মতো ৫১ জন যোগ্য প্রার্থী আজ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।’

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ বলেন, ‘অনশনরত প্রার্থীদের সমস্যা সমাধানের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গতকাল থেকেই ঢাকায় অবস্থান করছেন। আশা করা হচ্ছে, আজই এ বিষয়ে ভালো কোনো সিদ্ধান্ত আসবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad