আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে আগামী ১৪ জুন ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রাজধানীর উত্তরায় অবস্থিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের করপোরেট অফিসে এয়ারলাইন্সের কর্মীদের নিয়ে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। মানবিক দায়বদ্ধতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। কর্মসূচির শুরুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মেডিকেল সার্ভিস টিম এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা, থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।…
Author: টাইমস রিপোর্ট
ইরানকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে পূর্ণ সহযোগিতা, ইউরেনিয়ামের মজুত সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান এবং পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার পরিচালনা পর্ষদ। বুধবার অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএর সদর দপ্তরে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে কোনো উপাদান অন্যত্র সরিয়ে নেওয়া হয়নি—এ বিষয়টি যাচাই করতে তথ্য ও প্রবেশাধিকার দেওয়া “অত্যন্ত জরুরি ও অপরিহার্য”। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ৩৫ সদস্যের বোর্ডে ২১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় রাশিয়া, চায়না ও নাইজার। এছাড়া ১০টি দেশ ভোটদানে বিরত থাকে এবং একটি দেশ বকেয়া…
যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘কঠোরভাবে আঘাত’ করার হুঁশিয়ারি দেওয়ার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘আত্মরক্ষামূলক হামলা’ পরিচালনার কথা জানিয়েছে। ট্রাম্প অভিযোগ করেন, সংঘাত নিরসনে চুক্তিতে পৌঁছাতে তেহরান ‘অতিরিক্ত সময় নিচ্ছে’। এর জবাবে ইরান জানিয়েছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এর আগের দিনও একই ধরনের হামলা চালানোর দাবি করেছিল তেহরান। সর্বশেষ এই হামলা-পাল্টা হামলার ঘটনায় গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে…
সুন্দরবন উপকূলীয় বাংলাদেশ-ভারত সীমান্ত নদীপথে বিশজনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র তৎপরতায় বিএসএফের পুশইনের চেষ্টা সম্ভব হয়নি। সাতক্ষীরার নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ পুশইনের চেষ্টা করা হয়। বিজিবি জানায়, গত ৮ জুন থেকে ১০ জুন ভোর পর্যন্ত সাতক্ষীরার ১৭ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকার বিপরীতে ভারতীয় ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়ন ১৮ থেকে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে নদীপথসহ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশইনের চেষ্টা করে। বিজিবির তৎপরতায় বিএসএফের পুশইনের চেষ্টা সম্ভব হয়নি বলে জানিয়েছে শ্যামনগরের নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তর। বিজিবি আরও জানায়, পুশইন প্রতিরোধে…
৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ নোয়াখালীর মাদক কারবারি ওমর ফারুক ওরফে বুলেট ফারুককে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট পূর্ব বাজার এলাকার ফেনী-চৌমুহনী মহাসড়কে ডিএনসি-র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বুলেট ফারুকের উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লতিফপুর গ্রামের । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জমিদারহাট পূর্ব বাজারের ফেনী-চৌমুহনী মহাসড়কের উপর থেকে বুলেট ফারুককে গ্রেপ্তার করা হয়। পরে তার কোমর থেকে ৫ হাজার ৩১০ পিস এবং…
মাগুড়ায় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে এবার সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা তৈরি করে আলোচনায় কৃষক আমজাদ হোসেন। রোগে আক্রান্ত হয়ে জার্মানির হোমিওপ্যাথিক ওষুধে সুস্থ হওয়ার পর থেকেই জার্মানির প্রতি বিশেষ অনুরাগ জন্ম নেয় মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের কৃষক আমজাদ হোসেনের। সেই ভালোবাসা থেকেই ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে তিনি তৈরি করেছিলেন সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা। সময়ের সঙ্গে সেই পতাকার দৈর্ঘ্য বেড়ে এখন দাঁড়িয়েছে সাড়ে ৭ কিলোমিটারে। বুধবার মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের একটি স্কুল মাঠে দীর্ঘ এই পতাকা প্রদর্শন করা হয়। পতাকাটি দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে ভিড় করেন। আমজাদ হোসেন জানান, পতাকা তৈরিতে…
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার ভোরে সীমান্তে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। দুই বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে কোনো সমাধান না হওয়ায় সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন এক বৃদ্ধ । সীমান্তবর্তী এলাকাবাসীর দাবি, ভোরে বকশীগঞ্জ উপজেলার কামালপুরের রামরামপুর সীমান্তে ১০৮২ নম্বর সীমান্ত পিলারের কাছে বিএসএফ সাতজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। স্থানীয়দের অভিযোগ, ভোরের অন্ধকারে সীমান্তের আলো নিভিয়ে এ চেষ্টা চালানো হয়। বিষয়টি টের পেয়ে বিজিবির কামালপুর ক্যাম্পের সদস্য…
নেত্রকোনা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভটিতে আগুন জ্বলছে। ভিডিওতে কয়েকজন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। এ সময় কয়েকজনকে ‘শেখ হাসিনা ও জয়বাংলা’ সহ বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়। সকালে ঘটনাস্থলে গিয়ে স্মৃতিস্তম্ভে আগুনের চিহ্ন দেখা গেছে। তবে কাঠামোটি স্টিল দিয়ে নির্মিত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন,…
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট জুবাইদা রহমান। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্ভিদবিজ্ঞান ভবনের সেন্ট্রাল গ্যালারিতে তিনি এ উদ্বোধন করেন। এসময় তিনি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বিপ্লব গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ সুরক্ষা ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঢাবির কার্জন হল প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে উদ্ভিদবিজ্ঞান বিভাগের কেন্দ্রীয় গ্যালারিতে ‘সার্চ ফর ফিউচার সায়েন্টিস্টস সায়েন্স ফেয়ার ২০২৬’ এর উদ্বোধন করেন। বিজ্ঞানচর্চা ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা, নান্দনিক বোধ ও সাংস্কৃতিক বিকাশে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৭ সাল থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘শিল্প ও সংস্কৃতি’ নামে নতুন পাঠ্যবই চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। বইটিতে চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলার মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও সাংস্কৃতিক শিক্ষার সম্প্রসারণ, নতুন কারিকুলাম প্রণয়ন এবং দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত, নৃত্যকলা, নাট্যকলা ও চারুকলা বিভাগের শিক্ষক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক…

