Author: টাইমস রিপোর্ট

চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের মিশন শুরু করেছে দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দারুণ প্রত্যাবর্তন করে গ্রুপ ‘এ’-এর ম্যাচে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে এশিয়ার প্রতিনিধিরা। মেক্সিকোর জাপোপানে অবস্থিত এস্তাদিও গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দক্ষিণ কোরিয়া। দ্রুতগতির পাসিং ও বল নিয়ন্ত্রণের মাধ্যমে একাধিক সুযোগ তৈরি করলেও দুর্বল ফিনিশিংয়ের কারণে গোলশূন্য থাকে প্রথম ৪৫ মিনিট। প্রথমার্ধে দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং মিনের দুটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে শুরু থেকে চেক প্রজাতন্ত্র আক্রমণ গড়ে তুলতে হিমশিম খায়। ওপেন প্লে থেকে খুব বেশি সুযোগ তৈরি করতে না পেরে তারা কর্নার…

Read More

থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিয়াভা নরেন্দিরা দেববতী মারা গেছেন।  প্রায় সাড়ে চার বছর কোমায় থাকার পর ৪৭ বছর বয়সে মারা যান তিনি। শুক্রবার থাই রাজপ্রাসাদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। রাজপ্রাসাদের বরাতের জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি এবং প্রায় চার বছর কোমায় ছিলেন। ২০২২ সালের ডিসেম্বরে উত্তর-পূর্বাঞ্চলের নাখন রাতচাসিমা প্রদেশ সফরের সময় হৃদ্‌রোগজনিত কারণে হঠাৎ অচেতন হয়ে পড়েন রাজকন্যা। পরে তাকে হেলিকপ্টারে করে ব্যাংককে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসা চলছিল। প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, পেটের ভেতরে সংক্রমণ, কোলাইটিস, নিম্ন রক্তচাপ, অনিয়মিত হৃদস্পন্দন এবং রক্ত জমাট বাঁধার জটিলতা বেড়ে যাওয়ায় তার শারীরিক…

Read More

পারস্য উপসাগরীয় অঞ্চলে ভারতীয় জাহাজ লক্ষ্য করে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে মোদি সরকার। সমুদ্রপথে মার্কিন হামলায় বৃহস্পতিবার তিন ভারতীয় নাবিক নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানানো হয়। রয়টার্সের খবরে বলা হয়, এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মনে করে নয়াদিল্লি। সেইসঙ্গে আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে কূটনৈতিক উদ্যোগও জোরদার করা প্রয়োজন। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ‘এসব হামলা অবশ্যই বন্ধ হতে হবে। আমরা সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানাই।’ মোদি সরকারের দাবি চলতি সপ্তাহে ভারতীয় নাবিক থাকা তিনটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বৃহস্পতিবারের…

Read More

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিভিন্ন পণ্য ও খাতে কর, শুল্ক ও ভ্যাট বৃদ্ধির প্রস্তাব থাকায় বেশ কিছু ভোগ্যপণ্য, আমদানিনির্ভর পণ্য এবং বিলাসী সামগ্রীর দাম বাড়তে পারে। বৃহস্পতিবার বিকেল ৩টার কিছু পরে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট প্রস্তাবে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি দেশীয় শিল্পকে সুরক্ষা ও উৎসাহ দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় উৎপাদনমুখী শিল্পখাতে কর রেয়াত, ভ্যাট অব্যাহতি ও আমদানি সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও আমদানিনির্ভর ও বিলাসবহুল পণ্যের ওপর কর ও শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী নিম্নস্তরের ১০ শলাকার সিগারেটের প্যাকেটের মূল্যসীমা ৬২…

Read More

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুই অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা এবং ৯ বস্তা সার উদ্ধার করেছে। এ সময় সীমান্তে চোরাকারবারে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৯০০ টাকা। বৃহস্পতিবার ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর আওতাধীন পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা ও সার উদ্ধার করা হয়। আটক চোরাকারবারির নাম মো. জাফর (২৫)। সে টেকনাফ ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-০৩ ব্লকের বাসিন্দা। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি সদস্যরা পালংখালী পূর্বফারিরবিল গ্রামের মিজানের ঘের নামক এলাকায় অভিযান চালিয়ে ৯ বস্তা…

Read More

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এর আগের দিনের একটি হামলাচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদন জমা দিতে যান মাহদী হাসান। আবেদন জমা দিয়ে ফেরার পথে ডিসি অফিস চত্বরে তার পথরোধ করে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারধর করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলার সময় মাহদী আত্মরক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ছাড় দেয়নি। পরে স্থানীয় লোকজন এগিয়ে…

Read More

ভারতের গুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার বাসায় ডাকাতির ঘটনায় চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে ধাওয়া খেয়ে একটি আন্ডারপাসে লাফ দিয়েছিল। এতে তাদের কয়েকজনের হাত ও পায়ে হাড় ভেঙে যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হিলাল, মামো খান, মোহাম্মদ খায়রুল ওরফে আরমান এবং মোহাম্মদ মামান। গুরগাঁও পুলিশের পালাম বিহার ক্রাইম ব্রাঞ্চ দ্বারকা সড়কের বাজঘেরা আন্ডারপাস এলাকা থেকে তাদের আটক করে। পুলিশ জানায়, গত ৪ জুন ভোরে গুরগাঁওয়ের অভিজাত সেক্টর-২৩ এলাকায় অবস্থিত অবসরপ্রাপ্ত এক সেনা কর্নেলের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। অভিযুক্তরা পেছনের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। তারা সেনা কর্মকর্তার পুত্রবধূ ও নাতনিকে…

Read More

পাবনায় ক্লাস চলাকালে ফ্যান খুলে মাথায় পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে পাবনা পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণীতে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে তামজিদ (১০)। সে ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। স্কুল সুত্রে জানা গেছে, টিফিন শেষে ক্লাস শুরু হয় সকাল ১০টা ২০ মিনিটে। ক্লাস চলা অবস্থায় ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের দ্বিতীয়তলায় ৪০৩ নাম্বার রুমে পঞ্চম শ্রেণির ফ্যানটি  খুলে শিক্ষার্থী তামজিদের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে  আহত হয়। পরে স্কুলের শিক্ষকরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পাবনা পুলিশ লাইনস…

Read More

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব (বৈদেশিক সহায়তা অধিশাখা) মো. মোকছেদ আলী এবং চীন সরকারের পক্ষে ঢাকার চীনা দূতাবাসের কাউন্সেলর সং ইয়াং চুক্তিতে স্বাক্ষর করেন। প্রকল্পের আওতায় পটুয়াখালীর লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটারে লোহালিয়া নদীর ওপর বগা ফেরিঘাটের ভাটিতে সেতুটি নির্মাণ করা হবে। প্রায় ২ দশমিক ৬২ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটির মধ্যে ১ দশমিক ৩৪৮ কিলোমিটার মূল সেতু এবং ১ দশমিক ২৭২ কিলোমিটার সংযোগ…

Read More

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ভালোবাসেন ট্রাম্প। দেশটির মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ গতিতে বাড়লেও তা নিয়ে উদ্বিগ্ন নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। রয়টার্সের খবরে জানা যায়, মে মাসে ভোক্তা মূল্যস্ফীতি ৪ শতাংশের বেশি বেড়েছে। এমন সরকারি তথ্য প্রকাশের পর ট্রাম্পকে প্রশ্ন করা হয়, নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে এটি রিপাবলিকানদের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেন। তবে পরে নিজের বক্তব্য ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় তিনি হরমুজ প্রণালি দিয়ে গোপনে তেলবাহী জাহাজ চলাচলের একটি পরিকল্পনা অনুমোদন…

Read More