উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ ৯ বস্তা সার উদ্ধার, আটক ২

উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ ৯ বস্তা সার উদ্ধার, আটক ২
কক্সবাজারের উখিয়ায় বিজিবিআলাদা দুই অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা এবং ৯ বস্তা সার উদ্ধার করেছে, দুই জনকে আটক করা হয়েছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুই অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা এবং ৯ বস্তা সার উদ্ধার করেছে।

এ সময় সীমান্তে চোরাকারবারে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৯০০ টাকা।

বৃহস্পতিবার ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর আওতাধীন পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা ও সার উদ্ধার করা হয়।
আটক চোরাকারবারির নাম মো. জাফর (২৫)। সে টেকনাফ ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-০৩ ব্লকের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি সদস্যরা পালংখালী পূর্বফারিরবিল গ্রামের মিজানের ঘের নামক এলাকায় অভিযান চালিয়ে ৯ বস্তা ইউরিয়া সারসহ একজন পাচারকারী আটক করে।

একই সময়ে উখিয়া ব্যাটালিয়ান (৬৪ বিজিবি) আরেকটি বিশেষ দল ফারিরবিল নামক এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করে। আটক মাদককারবারীর নাম মামুনুর রশিদ (১৮)। সে উখিয়া উপজেলার পালংখালী পুটিবনিয়া গ্রামের বাসিন্দা আব্দুস শুক্কুরের ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র চোরাচালান, নিত্যপ্রয়োজনীয় পর্ণ্য পাচার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং অনুপ্রবেশ প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad