গাইবান্ধায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, বিক্রেতাকে জরিমানা

গাইবান্ধায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, বিক্রেতাকে জরিমানা
অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে দণ্ড। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গাইবান্ধার সাদুল্লাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ নামে এক মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালের দিকে উপজেলা শহরের বাজার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকাল সাড়ে এগারটার দিকে অসুস্থ একটি গরু জবাই করে তার মাংস সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান হয়। এ সময় দোকানটি থেকে গরুর মাংস জব্দ করা হয়। অভিযুক্ত বিক্রেতা অসুস্থ গরু জবাই করার কথা স্বীকার করেন। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে জব্দ করা মাংস উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়।

সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহান বলেন, অভিযুক্ত মাংস বিক্রেতা নিজ বাড়িতে একটি অসুস্থ গরু জবাই করে পরে সেই মাংস বাজারে বিক্রির জন্য নিয়ে যায়। গরুটির পা ও পেটে সমস্যা ছিল। জব্দ করা মাংসগুলো তাৎক্ষণিকভাবে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

ইউএনও রওজাতুন জান্নাত বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ মাংস বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad