ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে বিকল হয়ে গেছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ময়মনসিংহের গৌরীপুরে ৪৯ নং বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে বিকল হয়ে গেছে। ফলে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া অভিমুখে চলাচল করা ওই ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়। পরে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় পরিবর্তনের কাজ চলছে। ইঞ্জিন পরিবর্তন না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘটনার পরপরই দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad