লালমনিরহাটে ব্রডগেজ লাইন ও তিস্তা সেতুর মহাপরিকল্পনা

লালমনিরহাটে ব্রডগেজ লাইন ও তিস্তা সেতুর মহাপরিকল্পনা
বাংলাদেশ রেলওয়ের একটি ট্রেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

লালমনিরহাট রেলওয়ে আধুনিকায়ন করতে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভিন্ন দপ্তর ও ঐতিহাসিক তিস্তা রেলসেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।

মহাপরিচালক বলেন, বর্তমানে লালমনিরহাটে মিটার গেজ রেললাইনের আধিক্য বেশি। রেল সেবাকে আরও গতিশীল ও আধুনিক করতে পার্বতীপুর থেকে লালমনিরহাট পর্যন্ত ব্রডগেজ লাইন স্থাপন করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।

১৮০০ দশকে নির্মিত তিস্তা রেলসেতুটি নিয়ে মহাপরিচালক জানান, সেতুটির আয়ু ২৫ বছর আগেই পার হওয়া সত্ত্বেও অত্যন্ত দক্ষতার সঙ্গে এটি এখনো সচল রাখা হয়েছে এবং ট্রেন চলাচল অব্যাহত আছে। তবে ব্রডগেজ লাইন স্থাপনের দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি বাস্তবায়িত হলে, বর্তমান তিস্তা সেতুর জায়গায় একটি আধুনিক নতুন রেলসেতু নির্মাণের বিষয়টিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকবে।

রেলসেতু পরিদর্শনের সময় মহাপরিচালক ওই সেতুর বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘রেলওয়ে জনগণের রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা কেবল রেল কর্তৃপক্ষের কাজ নয়, বরং আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।’ তিনি স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষকে রাষ্ট্রীয় এই সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা, বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad