জামালপুর সীমান্তে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ৩

জামালপুর সীমান্তে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জামালপুর সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

শনিবার বেলা ১১টায় জামালপুর র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, একটি ট্রাকে থাকা এক হাজার ৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসময় তিনজন মাদককারবারিকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মোকছেদপুর নয়াপাড়া এলাকা থেকে একটি ট্রাকে করে বিদেশি মদ বকশীগঞ্জ এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সড়কে চেকপোস্ট বসায়। চেকপোস্টে ট্রাকটি পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। এ সময় মাদককারবারিরা ট্রাকটি নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন। কিন্তু র‍্যাব সদস্যদের তৎপরতায় ট্রাকসহ তিনজনকে আটক করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad