রামুতে গুলিতে ডাকাত সহযোগী লেদাপুতু নিহত

রামুতে গুলিতে ডাকাত সহযোগী লেদাপুতু নিহত
Advertisement
Advertisement

কক্সবাজারের রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম প্রকাশ লেদাপুতু নামে একজন নিহত হয়েছেন। তিনি পাহাড়ে আলোচিত শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। শাহীন ডাকাত বর্তমানে কারাগারে রয়েছেন।

শনিবার ভোরে রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা ৬ নম্বর ওয়ার্ডের বেলতলী এলাকায় এই ঘটনা ঘটে। লেদাপুতু ওই এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রতিপক্ষ ডাকাত আব্দুর রহিম নিজের বাহিনী নিয়ে অতর্কিত শফিউল আলম ওরফে লেদাপুতুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাতের খাবার খাওয়ার সময় তাকে বাইরে ডেকে নিয়ে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি নিহতের পরিবারের। খবর পেয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল চৌধুরী ঘটনাস্থলে যান।

আরও পড়ুন

স্থানীয়রা জানায়, লেদাপুতু দীর্ঘদিন ধরে রামুর পাহাড়ি এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহীন ডাকাতের ডানহাত হিসেবে পরিচিত ছিল। মিয়ানমার সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে অবৈধ চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, গভীর রাতে মাঝিরকাটা বেলতলী এলাকায় গোলাগুলির সংবাদ পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা লেদাপুতুকে গুলি করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, নিহতের বিরুদ্ধে হত্যাসহ মোট ১১টি মামলা রয়েছে। লেদাপুতুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad