তবুও বিপিএল সেরা শরীফুলের আক্ষেপ

তবুও বিপিএল সেরা শরীফুলের আক্ষেপ
২৬ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা শরীফুল ইসলাম। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

১২ ম্যাচে নিয়েছেন ২৬টি উইকেট, ইকোনমি রেট ৫.৮৪, দলকে তুলেছেন ফাইনালে। রেকর্ড গড়েছেন, নিজে হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। তবুও শরীফুল ইসলাম খুশি নন, আছে চ্যাম্পিয়ন হওয়ার আক্ষেপ। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে শরীফুলদের চট্টগ্রাম রয়্যালস ৬৩ রানে হেরেছে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে। সেই আক্ষেপ নিয়েই প্রায় মাঝরাতে সংবাদ সম্মেলনে কথা বলেছেন শরীফুল।

তাসকিন আহমেদ গত বিপিএলে ২৫ উইকেট নিয়ে গড়েছিলেন রেকর্ড। এবার তার চেয়ে এক উইকেট বেশি নিয়ে সেটা টপকে গেলেন শরীফুল। এমনকি বিপিএলের ইতিহাসে প্রথম পেসার হিসেবে হয়েছেন টুর্নামেন্ট সেরা। এই অর্জনের তৃপ্তি আর রানার আপ হওয়ার হতাশার অভিজ্ঞতা নিয়ে শরীফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ। ভালো লাগছে, কিন্তু আমরা যদি চ্যাম্পিয়ন হতাম আমার মনে হয় যে অনেক বেশি ভালো লাগত। প্রতিটা ক্রিকেটাররই চায় চ্যাম্পিয়নশিপটা তাদের হাতে উঠুক। আমরাও তাই চাচ্ছিলাম।’

২৬ উইকেট নেয়ার এই স্বপ্ন যাত্রা কি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন শরীফুল? উত্তরে বললেন, ‘আমার কোনো লক্ষ্য ছিল না যে আমি হাইয়েস্ট উইকেট টেকার হবো।’

দলের হয়ে অবদান রাখাই ছিল তার উদ্দেশ্য, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমি বলেছিলাম যে আমি প্রতিটা ম্যাচ ফিট থেকে শেষ করতে চাই। দলের জন্য ছোট কোন কন্ট্রিবিউশন করতে পারলেও খুশি। আলহামদুলিল্লাহ আমি মনে হয় পেরেছি বাট ফাইনাল ম্যাচটা যদি জিততাম তাহলে মনে হয় বেশি ভালো লাগত।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর