Author: টাইমস রিপোর্ট

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেম শেখকে (৪০)  গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানার পুলিশ। গ্রেপ্তারকৃত আবুল কাশেম শেখ পাবনার আর-আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় সারারাত অভিযান চালানো হয়। একপর্যায়ে ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দল থেকেও বহিষ্কার করা হয়েছে আবুল কাশেমকে।…

Read More

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে দর্শনা উপজেলার বাড়াদি সীমান্ত এলাকার কামারপাড়া গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ৮১-এর অভ্যন্তরে দর্শনা কামারপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় আমবাগানের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১ লাখ ৭ হাজার ২০০ টাকা।…

Read More

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় রাস্তা নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার ৩ নম্বর সিন্দুকছড়ি ইউনিয়নের ১ নম্বর মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, মুড়াপাড়ায় নতুন রাস্তা নির্মাণকাজ চলাকালে ইউপিডিএফ দলের নিশান মারমার নেতৃত্বে তিনজন অস্ত্রধারী ব্যক্তি ১৫ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেন। মুড়াপাড়ায় তিন কিলোমিটার রাস্তা নির্মাণ প্রকল্পে প্রায় তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে। ওই বরাদ্দ থেকে চাঁদার টাকা পরিশোধ না করায় শ্রমিকদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন আনিছুর রহমান, খোকন হোসেন,…

Read More

কৃষি খাতে সরকারি ব্যয় আরও কার্যকর ও কৌশলগতভাবে পুনর্বিন্যাস করা গেলে বাংলাদেশের কৃষি এবং খাদ্যব্যবস্থা আরও উৎপাদনশীল ও সহনশীল হবে। একই সঙ্গে কৃষকদের সুরক্ষা জোরদার হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করে বিশ্বব্যাংক। ‘বাংলাদেশের কৃষি-খাদ্য ব্যবস্থায় গুণগত প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য কৃষিখাতে সরকারি ব্যয়ের পুনর্বিন্যাস’ শিরোনামে এক প্রতিবেদনে এসব কথা বলেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মোট সরকারি ব্যয়ের প্রায় ১০ শতাংশ এ খাতে বরাদ্দ দেওয়া হয়ে থাকে। তবে এর পরও কৃষি প্রবৃদ্ধির গতি কমেছে, উৎপাদনশীলতা বৃদ্ধির হার দুর্বল হয়েছে এবং উচ্চমূল্যের কৃষিপণ্যে বৈচিত্র্য আনার অগ্রগতি প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। অথচ ভোক্তাদের…

Read More

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের ঘটনা নিয়ে ‘নাটক সাজানো’, অনলাইনে বিভ্রান্তিকর প্রচারণা এবং নারী নির্যাতনের মতো অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের মান্নান হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশের মাধ্যমে কর্মসূচির শেষ হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে। তিনি দাবি করেন, অতীতেও সংগঠনটি গুমের ঘটনা নিয়ে…

Read More

ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশে বাধার মুখে পড়ে কলম্বো হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। সোমবার সকালে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। কলম্বোতে বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে, ফ্লাইটটি দুপুরের আগেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে তাকে আটকে রাখা হয়েছিল এবং পুরো ঘটনায় কী ঘটেছে, তা জানার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগাম কূটনৈতিক পত্রের মাধ্যমে অবহিত করার পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন…

Read More

কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আরও বেড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিশ্চিত ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৮২ জনে পৌঁছেছে। এ পর্যন্ত মারা গেছেন ১৮১ জন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। তবে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ গত ১৫ মে আনুষ্ঠানিকভাবে প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার আগেই কয়েক সপ্তাহ ধরে রোগটি ছড়িয়ে পড়ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে আসা মানুষের সন্ধান (কন্টাক্ট ট্রেসিং) কার্যক্রমের আওতা বর্তমানে ৫৬ শতাংশে নেমে এসেছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী…

Read More

দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি আবারও আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।’ তিনি হরমুজ প্রণালি টোলমুক্তভাবে খুলে দেওয়ার অনুমোদন এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের ঘোষণা দেন। পরে আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তার নতুন অধ্যায় সূচনা করবে। তিনি…

Read More

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছিল, বর্তমান সরকার তা থেকে সরে এসেঠে। সরকার এখন ‘সংস্কারফোবিয়া’য় ভুগছে। শনিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘সেন্টার ফর মিডিয়া, ইনফরমেশন অ্যান্ড পাবলিক পলিসি’ আয়োজিত “তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার: একটি জনমুখী ও সংস্কারমূলক রোডম্যাপ” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘একসময় সমাজ ও রাষ্ট্রে ইসলামোফোবিয়ার কথা বলা হতো। এখন দেখা যাচ্ছে, সরকার সংস্কারফোবিয়ায় ভুগছে। তাদের বক্তব্যে ‘সংস্কার’ শব্দটির ব্যবহারও কমে গেছে। অথচ রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির কেন্দ্রে ছিল সংস্কারের বিষয়টি।’ সরকারের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, অতীতে উন্নয়নের…

Read More

মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১০ শয্যার আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবা চালু হয়েছে। রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার প্রায় সাড়ে ১৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৩০ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যার হাসপাতালটি নির্মাণ করা হয়। একই সময়ে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে আইসিইউসহ বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনা হয়। ২০২৩ সালের নভেম্বরে আইসিইউ ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এতদিন সেখানে কোনো সেবা চালু হয়নি। আইসিইউ সেবা না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে হতো। এতে রোগী ও…

Read More