Author: টাইমস রিপোর্ট

রাজধানীর ওয়ারী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদক কারবারের অন্যতম হোতা ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে ‘অটো সজলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তার আরও তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ইসমাইল হোসেন ওরফে সজল (৩১), মো. বাপ্পী (২৮), মো. হানিফ (৪০) এবং মোছা. শামসুন্নাহার (৪৫)। পুলিশ জানায়, গত ২ মার্চ মাদক উদ্ধার ও অপরাধী গ্রেপ্তারে পরিচালিত এক অভিযানের সময় কয়েকজন দুর্বৃত্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়।…

Read More

কিছু ক্যানসার কোষ কখনো পুরোপুরি ধ্বংস হয় না; বরং তারা সুপ্ত বা ঘুমন্ত অবস্থায় শরীরে থেকে যায়। সুস্থ হওয়ার বহু বছর পরও এই ‘ঘুমন্ত’ কোষগুলো ফুসফুস, যকৃত বা মস্তিষ্কের মতো অঙ্গের স্টেম কোষের পাশে নীরবে লুকিয়ে থাকতে পারে। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা এই কোষগুলো আবার সক্রিয় হয়ে ওঠার কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। ‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ইনফ্লুয়েঞ্জা বা কোভিড-১৯ এর মতো সাধারণ শ্বাসতন্ত্রের সংক্রমণই হয়তো সেই সুপ্ত ক্যানসার কোষগুলোকে জাগিয়ে তুলতে পারে। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষক জেমস ডিগ্রেগরি বলেন, এসব কোষ বছরের পর বছর, এমনকি কয়েক দশকও নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে। তবে এই কোষগুলো জেগে ওঠার কারণ…

Read More

কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ১ কোটি ৪০ লাখ ইউরো (প্রায় ২০০ কোটি) সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার এক যৌথ ঘোষণায় এ তথ্য জানায় ইইউ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সংস্থাগুলো জানায়, নতুন এই অর্থায়নের মাধ্যমে জরুরি সহায়তা, সুরক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং পরিচ্ছন্ন রান্নার জ্বালানি (এলপিজি) ব্যবহারের সুযোগ সম্প্রসারণ করা হবে। এতে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি প্রায় ৭০ হাজার বাংলাদেশি আশ্রয়দাতা জনগোষ্ঠীরও উপকৃত হবেন। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার বলেন, রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর পাশে থাকতে ইইউ প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘমেয়াদি এই সংকট মোকাবিলায়…

Read More

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সব ম্যাচে বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক চালু করেছে ফিফা। খেলোয়াড়দের তীব্র গরম থেকে সুরক্ষা দিতে নেওয়া এ সিদ্ধান্ত প্রশংসার পাশাপাশি সমালোচনারও জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হওয়া এবারের বিশ্বকাপকে ইতিহাসের অন্যতম উষ্ণ আসর বলে সতর্ক করেছেন জলবায়ু ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ কারণে প্রতি অর্ধের মাঝামাঝি তিন মিনিটের হাইড্রেশন ব্রেক বাধ্যতামূলক করেছে ফিফা। তবে এই বিরতির প্রয়োজনীয়তা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ, খেলোয়াড় এবং বিজ্ঞানীদের একটি অংশ। সমালোচকদের মতে, সব ম্যাচে আবহাওয়া বিবেচনা না করেই হাইড্রেশন ব্রেক বাধ্যতামূলক করায় খেলার স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। বিরতির সময় কোচরা কৌশল পরিবর্তনের সুযোগ পাচ্ছেন, যা ম্যাচের ফলাফলে…

Read More

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন অভিনেতা জাহের আলভী। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভী। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বলেন, আত্মসমর্পণের পর জাহের আলভীর পক্ষে জামিন আবেদন করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে আফরা ইবনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনেরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার দিন রাতে…

Read More

অস্ট্রেলিয়ায় চাকরি ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক প্রবাসীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতরা হলেন- নীলফামারীর আইসঢাল গ্রামের মো. রাকিবুল হোসেন (২৬) এবং রংপুরের মৌলভীপাড়া গ্রামের মো. রনি ইসলাম ওরফে খাজা মোহাম্মদ আলী (১৯)। বুধবার নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন ও ১২টি সিম কার্ড জব্দ করা হয়। মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী একজন ওমানপ্রবাসী। ২০২৫ সালের ডিসেম্বরে তার পরিচিত একজন ব্যক্তি অস্ট্রেলিয়ায় চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে রনি…

Read More

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জাফর আলম (৪০) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। বৃহস্পতিবার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জাফর আলম সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার দক্ষিণ পাড়ার বাসিন্দা। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে র‌্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা জাফর আলমকে গ্রেপ্তার করা হয়। আ. ম. ফারুক বলেন,…

Read More

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গরীব,অসহায় ও নিম্নআয়ের 8৭৭ টি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে৷ বুধবার বিকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দেবনগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে এই কার্ড বিতরণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির এমপি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারচুয়ালি যুক্ত হয়ে এই কার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন৷ ফ্যামিলি কার্ডের পাশাপাশি এ সময় প্রতিটি পরিবারে ফলজ গাছ হিসেবে একটি আমের চারা দেওয়া হয়৷ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়ন…

Read More

চট্টগ্রামের কিছু এলাকায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে পানি সরবরাহ। চট্টগ্রাম ওয়াসা জানিয়েছে, আগামী রোববার (২১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টা কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন বন্ধ রাখা হবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় আরাকান রোড ও তার আশপাশের এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, বাদুরতলা, নবাব সিরাজদ্দৌলা রোড ও আশপাশের এলাকা, চকবাজার, চন্দনপুরা, বাকলিয়া, আন্দরকিল্লা, খাজা রোড ও তার আশপাশের এলাকা, শাহ আমানত সেতু সংযোগ সড়ক ও আশপাশের এলাকা, কেবি আমান আলী রোড, রাহাত্তারপুল, মিয়া খান নগর রোড, কালামিয়া বাজার, করলক আবাসিক, তুলাতলী ও রাজাখালী এলাকায় পানি সরবরাহে বিঘ্ন হবে। প্রয়োজনীয় পরিমাণ…

Read More

নোয়াখালীর হাতিয়া উপজেলার ১৩টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ডিজিটাল ল্যাবের মধ্যে বর্তমানে কার্যক্রম চালু রয়েছে মাত্র দুটি প্রতিষ্ঠানে। বাকি ১১টি প্রতিষ্ঠানের ল্যাব দীর্ঘদিন ধরে প্রায় অচল অবস্থায় পড়ে আছে। কোথাও তালাবদ্ধ কক্ষে ধুলো জমেছে, কোথাও জং ধরেছে তালায়। ফলে সরকারের দেওয়া প্রায় ২২৫টি কম্পিউটারের অধিকাংশই অকেজো হয়ে পড়েছে। দেশে তথ্যপ্রযুক্তি শিক্ষা সম্প্রসারণ ও শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ প্রকল্পের আওতায় ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত দুই ধাপে এসব ল্যাব স্থাপন করা হয়। দ্বিতীয় ধাপে দেশের অন্যান্য এলাকার মতো হাতিয়ার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানেও ডিজিটাল ল্যাব, স্মার্ট টিভি ও স্মার্ট বোর্ড সরবরাহ করা হয়। তবে সংশ্লিষ্ট…

Read More