Author: টাইমস রিপোর্ট

সীমান্তে পুশ-ইনের ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার চারটি উপজেলাজুড়ে প্রায় ৮৭ কিলোমিটার সীমান্তে বাড়ানো হয়েছে টহল, নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা। এই সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালন করছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ও মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন। গত ৩১ মে দর্শনা বাড়াদী সীমান্ত দিয়ে শিশুসহ ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের অভিযোগ ওঠে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। পরে বিজিবি তাদের আটক করে পরিচয় নিশ্চিতের পর পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে ও পরে সীমান্তে অনুপ্রবেশের একাধিক চেষ্টায় বাঁধা দেয় বিজিবি। সবশেষ গত ১৪ জুন ভোরে দর্শনা জয়নগর-গেদে সীমান্ত দিয়ে আরও ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর…

Read More

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে গেছে মহাকাশে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) বলটির গতিবিদ্যা ও কর্মক্ষমতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন নাসার নভোচারীরা। নাসা জানিয়েছে, আইএসএসে অবস্থানরত গবেষকরা অ্যাডিডাস নির্মিত ট্রিওন্ডা বল ব্যবহার করে ২০১৯ সালের একটি গবেষণার পুনরাবৃত্তি করেন। পরীক্ষায় বলের ভারসাম্য ও ভরকেন্দ্র (সেন্টার অব মাস) কীভাবে এর গতিপথকে প্রভাবিত করে, তা পর্যবেক্ষণ করা হয়। নাসা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে জানায়, ফুটবলের গতিবিধি আরও নির্ভুল ও পূর্বানুমানযোগ্য করতে ক্রীড়া প্রকৌশলীরা বলের ভারসাম্য ও ভরকেন্দ্র অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্ধারণ করেন। মহাকাশে পরিচালিত এই গবেষণার মাধ্যমে সঠিক ও ত্রুটিপূর্ণ ভারসাম্যের প্রভাব তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হয়েছে। সংস্থাটি বলছে,…

Read More

রাজধানীর ব্যস্ত নগরজীবনে রমনা পার্ক এখনো পরিবার ও শিশুদের অন্যতম জনপ্রিয় অবসরযাপনের স্থান। প্রতিদিন বিকালে পার্কজুড়ে শিশুদের দৌড়ঝাঁপ, পরিবারগুলোর আড্ডা এবং নগরবাসীর স্বস্তির মুহূর্ত চোখে পড়ে। তবে এই প্রাণচাঞ্চল্যের আড়ালে পার্কটির শিশু পার্কে দেখা যাচ্ছে অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ঘাটতির উদ্বেগজনক চিত্র। শিশুদের জন্য স্থাপিত বিভিন্ন খেলাধুলার সরঞ্জামের অনেকগুলোই বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভাঙা চেইন ও আসনবিহীন দোলনা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। একটি বড় স্লাইডে ফাটল দেখা গেছে, অন্য অনেক রাইডেও মরিচা, ক্ষয় ও দীর্ঘদিনের ব্যবহারে নষ্ট হওয়ার চিহ্ন স্পষ্ট। এসব শুধু ভাঙা খেলনা নয়, শিশুদের জন্য সম্ভাব্য দুর্ঘটনারও কারণ। ক্ষতিগ্রস্ত দোলনার চেইন যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে, ফাটলধরা স্লাইড…

Read More

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করতে পারেন বলে জোর গুঞ্জন তৈরি হয়েছে। দেশটির গণমাধ্যম দ্য অবজারভার জানিয়েছে, স্টারমার সোমবার পদত্যাগের ঘোষণা দিয়ে দায়িত্ব ছাড়ার সময়সূচি জানাতে পারেন। তবে সরকারের একটি সূত্র বলেছে, প্রধানমন্ত্রী এখনও দায়িত্ব পালনে মনোযোগী রয়েছেন। কয়েক মাস ধরেই স্টারমারের নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে অসন্তোষ বাড়ছিল। শুক্রবার তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টে একটি আসন জয়ের পর সেই চাপ আরও বেড়েছে। এ জয়ের ফলে তিনি আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের চ্যালেঞ্জ জানাতে পারবেন। অবজারভারের প্রতিবেদনে বলা হয়, স্টারমার তার স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও করছেন। দলটির জ্যেষ্ঠ নেতাদের অনেকে মনে করছেন, সোমবারের মধ্যেই তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট…

Read More

ঢাকার ধানমন্ডি এলাকায় থেকে রিক্তা আক্তার (১১) নামের এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, একটি ভবন থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের বাবার অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর রোডের একটি বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই শিশুটিকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ওই শিশু গৃহকর্মী ধানমন্ডির একটি ভবনের দশ তলায় একটি বাসায় এক মাস ধরে কাজ করছিল। শুক্রবার সকালে বাসার বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। তাকে…

Read More

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দূর্বৃত্তদের হামলায় মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং ৪ নম্বর রোডে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত নুরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন জানান, মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ে ভাড়া বাসায় থাকেন তারা। দুপুরে জুম্মার নামাজ শেষে তার ভাই বাসার নিচে আসলে তিনটি মোটরসাইকেলে করে ৬ জন ব্যক্তি এসে তার মুখ, কাঁধ ও বাম হাতে কুপিয়ে জখম করে…

Read More

রাজশাহীতে চোর সন্দেহে রাকিবুল হাসান রকি (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এলাকার চারু মামার ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল নগরীর হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তার তিনজন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী। তারা হলেন আতিক, সৈয়ব ও ফাহিম। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির সন্দেহে রাকিবুলকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়। এতে তার দুই হাত, দুই পা ও পিঠে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার…

Read More

সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর চারদিন ধরে নিখোঁজ রয়েছেন ডিপজল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক। তার অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় বৃহস্পতিবার বিজিবি ও বিএসএফের মধ্যে আড়াই ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও নিখোঁজ যুবকের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে দুই বাহিনীর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। স্থানীয়দের অভিযোগ, প্রথমে বিএসএফ ডিপজলের মরদেহ হস্তান্তরের কথা জানিয়েছিল। তবে পরে তারা এ বিষয়ে কিছু জানে না বলে দাবি করছে। জানা গেছে, গত সোমবার রাতে বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রামের বাসিন্দা ডিপজল আহমদ কয়েকজনের সঙ্গে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন।…

Read More

সাতক্ষীরার কলারোয়ায় মেহেদী হাসান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পেছনের মোবাইল ফোন টাওয়ারের পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান পেশায় একজন মধু ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মেহেদী আর বাড়ি ফেরেনি। শুক্রবার সকালে জালালাবাদ গ্রামের সালেহা খাতুন ময়লা ফেলতে গিয়ে ডোবায় একটি মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহটি উদ্ধার করেন। নিহতের মা মনোয়ারা খাতুন জানান, শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সে বেরিয়ে যায়। রাতে…

Read More

একসময় বছরের পর বছর পদ্মা নদীর জেগে ওঠা চরে ছিল শুধু ধু-ধু বালুচর। বর্ষায় তলিয়ে যেত, আর শুকনো মৌসুমে পড়ে থাকত অনাবাদি জমি। সেই পতিত চরেই এখন সবুজের সমারোহ। বালুচরের বুকজুড়ে দুলছে চীনা বাদামের ক্ষেত। উন্নত জাতের বীজ, আধুনিক প্রযুক্তি এবং কৃষি বিভাগের নিবিড় তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগর চরে এবার চীনা বাদামের বাম্পার ফলন হয়েছে। এতে নতুন সম্ভাবনা দেখছেন কৃষক, কৃষি কর্মকর্তা ও গবেষকেরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে উন্নত জাতের বীজ সরবরাহ, কারিগরি পরামর্শ এবং নিয়মিত মাঠ তদারকির ফলে চলতি রবি মৌসুমে রানীনগর চরজুড়ে ব্যাপক আকারে চীনা বাদামের আবাদ হয়েছে।…

Read More