হালিশহরে দগ্ধ আরও একজনের মৃত্যু  

হালিশহরে দগ্ধ আরও একজনের মৃত্যু  
বিস্ফোরণে পুড়ে ছাই গোটা ফ্ল্যাটের বেশিরভাগ আসবাব | ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামে হালিশহরে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম শাওন (১৬)। এ নিয়ে গ্যাস বিস্ফোরণের ওই ঘটনায় দুইজনের মৃত্যু হলো।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, শরীরে ৫০ শতাংশ দগ্ধ নিয়ে তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সকাল ৭টার দিকে শাওনের মৃত্যু হয়।

এর আগে গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকায় আনার পথে শাওনের মা নুরজাহান আক্তার রানীও (৪০) মারা যান।

সোমবার ভোরে সেহরি করার সময় হালিশহরের এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন

এতে একই পরিবারের তিন শিশুসহ নয়জন দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তবে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার তাদের সবাইকে ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।

দুর্ঘটনায় অন্য দগ্ধ ব্যক্তিরা হলেন- নিহত রানীর স্বামী সাখাওয়াত (৪৬), তার আরেক সন্তান উম্মে আইমান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের ভাই শিপন হোসাইন (৩১) ও সামির আহমেদ (৪০), সামিরের স্ত্রী আশুরা আক্তার পাখি (৩০), তাদের দুই সন্তান আয়েশা (৪) ও ফারহান আহমেদ আনাছ (৬)।

চিকিৎসকরা জানিয়েছেন, পাখি ও সাখাওয়াতের দেহ শতভাগ পুড়ে গেছে। এছাড়া শিপনের ৮০, সামিরের ৪৫, আইমানের ৩৮, আনাছের ৩০ ও আয়েশার দেহে পোড়া ৪৫ শতাংশ।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad