‘শিল্পী সম্মাননা’ পেলেন ক্যালগেরি প্রবাসী শিল্পী তীর্থ সাহা

‘শিল্পী সম্মাননা’ পেলেন ক্যালগেরি প্রবাসী শিল্পী তীর্থ সাহা
রবীন্দ্র সম্মাননা নিচ্ছেন ক্যালগেরির প্রবাসী শিল্পী তীর্থ সাহা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ক্যানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে বসবাসরত বাংলাদেশি রবীন্দ্র সংগীত শিল্পী তীর্থ সাহাকে ‘সম্মাননা’ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের প্রথিতযশা ও একুশে পদকপ্রাপ্ত কবি মহাদেব সাহার বড় ছেলে।

বৃহস্পতিবার কলকাতার রবীন্দ্র সদনে রবি ছন্দমের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা তুলে দেন কলকাতার বিখ্যাত শিল্পী অলক রায় চৌধুরী। তিনি অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে দেশের এবং প্রবাসের শিল্পী, কলাকুশলী ও দর্শকরা অংশ নেন। তীর্থ সাহা ছাড়াও কলকাতার শিল্পী জয়দীপ চক্রবর্তীকেও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে তীর্থ সাহা রবীন্দ্র সংগীতও পরিবেশন করেন।

ক্যালগেরির সুপরিচিত রবীন্দ্র সংগীত শিল্পী তীর্থ সাহা মাত্র চার বছর বয়সে মায়ের কাছ থেকে সংগীতের শিক্ষা নেন। পরে তিনি সংগীত ভবনে গান শিখে রবীন্দ্র সংগীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এনথ্রোপোলজি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।

আরও পড়ুন

শিল্পী তীর্থ সাহার ‘তীর্থ মিউজিক চ্যানেল’ নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে তার একাধিক রবীন্দ্র সংগীত দেখা ও শোনা যায়। তিনি কেবল সংগীত শিল্পী হিসেবে নন বরং অভিনেতা হিসেবেও পরিচিত।

এ সময় রবি ছন্দম এবং অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা উল্লেখ করে তিনি গণমাধ্যমকে জানান, তার এই সম্মাননা কেবল ক্যানাডিয়ান বাংলাদেশিদের জন্য নয়, পুরো বাংলাদেশিদের জন্য একটি গৌরব।

শিল্পীর সফর সঙ্গী খায়ের খোন্দকার রুবেল বলেন, ‘তীর্থ সাহার এই সম্মানে আমরা বাংলাদেশিরা গর্বিত। প্রবাসে তার সংগীতচর্চা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেবে বলেই আমার বিশ্বাস।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad