সৌদিগামী ১১৮ ফ্লাইট বাতিল, ঢাকায় আটকা ১৮ হাজার যাত্রী

সৌদিগামী ১১৮ ফ্লাইট বাতিল, ঢাকায় আটকা ১৮ হাজার যাত্রী
ছবি: বাসস
Advertisement
Advertisement

সৌদি আরবগামী কয়েকটি রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় ১১৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ঢাকায় আটকা পড়েছেন ১৮ হাজার ৩৬২ জন যাত্রী। তাদের বড় একটি অংশ সৌদি প্রবাসী বাংলাদেশি।

বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৫২টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৬টি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনস ১০টি, সাউদিয়া এয়ারলাইনস ১৩টি এবং রিয়াদ এয়ারওয়েজ ১০টি ফ্লাইট বাতিল করেছে।

ট্রানজিট ফ্লাইট বাতিলের তালিকায় শীর্ষে রয়েছে ইন্ডিগো। এয়ারলাইনসটির ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর সৌদি কর্তৃপক্ষ রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রেখেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad