ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন মেহরদাদ আখলাঘি

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন মেহরদাদ আখলাঘি
ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর লজিস্টিকসমন্ত্রী হিসেবে নিযুক্ত মেহরদাদ আখলাঘি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইরানের নতুন প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর লজিস্টিকসমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন মেহরদাদ আখলাঘি। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের প্রথম দিনে নিহত সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহের স্থলাভিষিক্ত হলেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রোববার দেশের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির (পার্লামেন্ট) সদস্যরা প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর লজিস্টিকসমন্ত্রী পদে মেহরদাদ আখলাঘিকে পূর্ণ আস্থাভোট দিয়েছেন। পার্লামেন্টে মোট প্রদত্ত ২৭৭টি ভোটের মধ্যে আখলাঘির পক্ষে পড়ে ২৩৭টি ভোট।

কোনো প্রত্যক্ষ সামরিক পদমর্যাদা না থাকলেও মেহরদাদ আখলাঘি দীর্ঘ ৪২ বছর ধরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে আসছেন। এ ছাড়া তিনি ২০১৩ সাল থেকে দেশটির রাষ্ট্রীয় অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইরানের পারমাণবিক কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কথিত সম্পৃক্ততার অভিযোগে ২০০৭ সালে মেহরদাদ আখলাঘির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল জাতিসংঘ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad