একসময় খাল-বিল ও নদী-নালায় ঘেরা জনপদ হিসেবে পরিচিত ছিল মাদারীপুর পৌরসভা। তবে সময়ের সঙ্গে সঙ্গে দখল, ভরাট ও অপরিকল্পিত নগরায়নের কারণে শহরের অধিকাংশ খাল হারিয়ে গেছে। পৌরসভার নথিতে ২২টি খালের অস্তিত্ব থাকলেও বাস্তবে অনেক খালই বিলীন হয়ে গেছে বা সংকুচিত হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ১৮৭৫ সালে আড়িয়াল খাঁ ও কুমার নদের তীর ঘেঁষে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর পৌরসভা। পৌরসভা সূত্রে জানা যায়, একসময় এ এলাকায় শতাধিক খাল ছিল, যা দুই নদীর সঙ্গে সংযুক্ত থেকে পানি প্রবাহ, নৌ-যোগাযোগ ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করত। বর্তমানে পৌরসভার তালিকাভুক্ত খালের মধ্যে রয়েছে হরিকুমারিয়া, তরমুগরিয়া, সৈদারবালী, কুমারখালী, কালীতলা, গৈদি, আমিরাবাদ, রাস্তি, বরিশাল, থানতলী,…
Author: টাইমস রিপোর্ট
ফরিদপুরের করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. রিবুল হোসাইন নামে একজন ইউনিয়ন পরিষদ সচিব নিহত হয়েছেন। নিহত রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গি গ্রামের বাসিন্দা। তিনি জেলা সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুরের করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে ইউনিয়ন…
নড়াইল সদর উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে নিয়ে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার রাতে উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামে এই ঘটনা ঘটে। মুন্নি ওই গ্রামের শাকিল কাজীর স্ত্রী। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামে স্বামী শাকিল কাজীর সঙ্গে তার স্ত্রী মুন্নি বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। রোববার সন্ধ্যার পর মুন্নি বেগমকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ পেয়ে তাকে ডাকাডাকি করেও সাড়া মেলেনি। পরে স্থানীয় লোকজন…
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিনপর সেঁজুতি (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সেঁজুতি সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে। সে সখীপুর আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা গেছে, শনিবার বিকাল ৪টার পর থেকে সেঁজুতি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির বাবা সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের একাধিক সদস্যের দাবি, রোববার রাতে তাদের কাছে একটি ফোনকল আসে, যেখানে সেঁজুতিকে ফিরিয়ে দেওয়ার…
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়া এবং আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিক, শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তারা দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তাদের অবদান উভয় দেশের অর্থনীতি ও সমাজের জন্যই গুরুত্বপূর্ণ। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে আরও বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানান। তারেক রহমান বলেন, বৈঠকে অনিয়মিত অভিবাসী কর্মীদের বৈধতা প্রদান এবং আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়ও আলোচনা হয়েছে। দুই দেশই একমত হয়েছে…
কানাডার ক্যালগেরিতে বাংলাদেশি কমিউনিটির শিশু-কিশোরদের বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখতে ‘ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি (বিসিএওসি) এবং ক্যালগেরি বাংলা স্কুলের যৌথ আয়োজনে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিস হক। তিনি তার বক্তব্যে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষা ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইকবাল রহমান। তিনি বলেন, ক্যালগেরি বাংলা স্কুল প্রজন্মের পর প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।…
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী নিহতের ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবদল নেতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। রোববার রাতে বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের বিচার দাবিতে সড়ক অবরোধ ও মিছিল করেন। একপর্যায়ে তারা অভিযুক্ত মুকুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে একই দিন স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন। এ ঘটনায় সালাউদ্দিন নামে একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মুকুল বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন। তবে ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে…
দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সমন্বিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিনিয়োগকারীদের জন্য কেন্দ্রীয় অনলাইনভিত্তিক ‘ওয়ান-স্টপ উইন্ডো’ সেবা চালুর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)-এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জেবিসিসিআই সভাপতি তারেক রাফি ভূঁইয়া। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো ভৌত স্থাপনা বা শিল্পকারখানা স্থাপনের অনুমোদন প্রক্রিয়া বাস্তব অবকাঠামোগত কাজের সঙ্গে সম্পর্কিত হওয়ায় তা ১৫ দিনের মধ্যে সম্পূর্ণভাবে শেষ করা…
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে গেছে। এতে জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চলে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। রোববার সকাল থেকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়ক তলিয়ে যায়। ফলে সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে তাহিরপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের মতে, পাহাড়ি ঢল বাড়লেই সড়কটির বিভিন্ন অংশ পানির নিচে তলিয়ে যায়। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জ, সিলেট এবং ভারতের মেঘালয় অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে…
হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার সংযোগকারী গুরুত্বপূর্ণ আব্দাবকাই-কটিয়াদি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি ও কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে অন্তত ২০টি গ্রামের লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর, হামিদপুর, উত্তর সুলতানশী, সুলতানশী, হাতিরথান, চাঁনপুর, আব্দাবকাই, আউশপাড়া, রঘুদয়াল ও রাধানন্দসহ বাহুবল উপজেলার যমুনাবাদ, বনদক্ষিণ, তারাপাশা, কাজিহাটা, নন্দনপুর, ভাতকাটিয়া ও শিবপাশাসহ আশপাশের এলাকার মানুষ প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন। কটিয়াদি বাজারের দুটি স্ট্যান্ড থেকে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ সিএনজি ও টমটম চলাচল করে এ পথে। সরেজমিনে দেখা যায়, সড়কের আব্দাবকাই পয়েন্ট, রঘুদয়াল, হাতিরথান মসজিদ মার্কেট, হাতিরথান গ্রামের…

