Author: টাইমস রিপোর্ট

শ্রম আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রর জামিন মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম তার জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার সকালে সাজেদুল ইসলাম শুভ্রকে বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সেখানে  আত্মগোপনে  ছিলেন। জানা যায়, শ্রম আইনের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আদালত অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে মঙ্গলবার রাত ১১টায় ভবনটিতে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। গ্রেপ্তার…

Read More

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে একটি যুদ্ধক্ষমতা (ওয়ার পাওয়ার্স) প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। মঙ্গলবার সিনেটে ৫০-৪৮ ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়। এর আগে জুন মাসের শুরুতে প্রতিনিধি পরিষদেও এটি পাস হয়েছিল। প্রস্তাব অনুযায়ী, কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন বা যুদ্ধ ঘোষণার বাইরে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান চালাতে পারবেন না। তবে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের ওপর আসন্ন হামলার আশঙ্কা থাকলে সীমিত সামরিক উপস্থিতি বজায় রাখার সুযোগ রাখা হয়েছে। যদিও প্রস্তাবটি উভয় কক্ষেই পাস হয়েছে, তবু এটি আইন হওয়ার সম্ভাবনা নেই। ফলে এর কার্যকারিতা মূলত রাজনৈতিক ও প্রতীকী বলেই মনে করছেন বিশ্লেষকেরা। সিনেটে বক্তব্য…

Read More

কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় চাকরিপ্রার্থীর পরিবর্তে প্রক্সি দিতে গিয়ে চারজন আটক হয়েছেন। মঙ্গলবার বিকালে অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষার সময় এই ঘটনা ঘটে। জানা গেছে, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া চারজনের আচরণ সন্দেহজনক মনে হলে নিয়োগ বোর্ডের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, প্রবেশপত্রে থাকা ছবি জালিয়াতির মাধ্যমে তারা প্রকৃত চাকরিপ্রার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা প্রক্সি পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। এরপর মধ্যরাতে আটক চারজনকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরিপ্রার্থীর পরিবর্তে অন্য ব্যক্তিকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে দেওয়ার জন্য একটি সংঘবদ্ধ চক্র…

Read More

দাম বাড়ার একদিন পরেই দেশের বাজারে সোনার দাম কমেছে। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন এ দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১…

Read More

প্রায় ১৪ মাস পর দেশব্যাপী শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা রোধে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। এদিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২টি জেলার ৫৮টি উপজেলার ২৯০টি ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডে দুর্গম অঞ্চলে রাউন্ড বা ক্যাম্পেইন পরবর্তী চারদিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইউনুস আলী এসব তথ্য জানান। ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে থাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারের ক্যাম্পেইনে ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২…

Read More

রংপুরে এইচএসসি পরীক্ষার্থী এক তরুণীর মৃত্যুর ঘটনায় মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার সাকিনকে গ্রেপ্তারের প্রতিবাদে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। প্রায় সোয়া ২ ঘণ্টা অবরোধের পর পুলিশের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করলে রংপুর বিভাগের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত নগরীর কেন্দ্রীয় কারাগারের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সঙ্গে ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়। মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং নগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীরা মেডিকেল…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে যোগ দিতে মঙ্গলবার রাতে ঢাকা থেকে চীনে গেছেন দুই মন্ত্রী। তারা হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন দুই মন্ত্রীর ঘনিষ্ঠ দুই কর্মকর্তা। সফরসঙ্গী হিসেবে তারা চীনের বেইজিংয়ে বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন। এর আগে রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফরে যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, আগামী ২৫ জুন তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ…

Read More

বগুড়ার শিবগঞ্জ ও নতুন ঘোষিত মোকামতলা উপজেলার বিতর্কিত তিন ইউনিয়ন মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত এর নাম পরিবর্তন নিয়ে মঙ্গলবার গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিতে জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক তিনটি স্থানে এ গণশুনানির আয়োজন করা হয়। মোকামতলা উপজেলার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণশুনানিতে ‘সীমান্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের পক্ষে দুটি বিকল্প নাম প্রস্তাব করা হয়। এগুলো হলো জগন্নাথপুর ইউনিয়ন ও অভিরামপুর ইউনিয়ন। উপস্থিত অনেকে গণস্বাক্ষরের মাধ্যমে এসব নামের প্রতি সমর্থন জানান। আলাদা করে ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়েও আলোচনা হয়। এ ইউনিয়নের জন্য রহবল ইউনিয়ন ও পাকুরতলা ইউনিয়ন নামের দাবি ওঠে। তবে গণশুনানিতে অংশ নিতে…

Read More

‎ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত (২৭) নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি ফরিদপুর সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। ‎মঙ্গলবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়, ডিবি সদর জোন থেকে ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে একই দিন দুপুর একটার মধ্যে ফরিদপুর পুলিশ লাইনসে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ‎ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, ‘প্রশাসনিক কারণে…

Read More

দীর্ঘদিন পর আবার ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষক সংকট কাটাতে বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক পদে শিক্ষক নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের উপাচার্য কার্যালয়ে ঘণ্টাব্যাপী এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভাগের একটি প্রভাষক পদের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ১৩ জন প্রার্থী। জানা গেছে, আওয়ামী প্রশাসনের আমলে নিয়োগ নিয়ে অসংখ্যবার বিশ্ববিদ্যালয়ে টাকা লেনদেনের অডিও ফাঁস, ভাঙচুর, আন্দোলন, সংঘর্ষ, হট্টগোল ও…

Read More