ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াত আমিরের ভাষণ প্রচার করবে। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিটিভিতে প্রচারিত হবে বিএনপি চেয়ারম্যানের ভাষণ।
এর আগে রোববার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ভাষণটি বিটিভিতে প্রচারিত হয়।


