মানিকগঞ্জে জবির বাসে হামলা, আহত ১০

মানিকগঞ্জে জবির বাসে হামলা, আহত ১০
ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘কালীগঙ্গা’ বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে চালক ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার বিকালে ভূমদক্ষিণ বাজার এলাকায় বাসটি পৌঁছালে স্থানীয় কয়েকজন এতে হামলা চালায়। হামলায় বাসটি ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় চালক ও কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পরে আহতদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছে সিংগাইর থানা পুলিশ।

পুলিশ জানায়, হামলার ঘটনায় কাওসার নামে একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি বাসস্ট্যান্ডের পাশের এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক। অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বলেন, ‘ড্রাইভারসহ অনেকেই আহত হয়েছেন। একজন শিক্ষার্থীর মাথা ফেটেছে।’

জবি পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, ‘হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজন গুরুতর আহত।’

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘সড়কে একটি দুর্ঘটনা ঘটেছিল। জবির বাসটি এতে জড়িত নয়। স্থানীয়রা বাসটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।’

তিনি বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মামলা করলে তা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad