সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক এবং অন্যজন ওমরাহ যাত্রী বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, আকাশপথের যোগাযোগ পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ এলাকায় প্রবাসী কর্মীদের সুবিধার্থে ২০০টি ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

অনুষ্ঠান শেষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজনের বাড়ি বগুড়ায় এবং অন্যজন কুমিল্লার বাসিন্দা। তবে স্থানীয় সূত্রে দণ্ডপ্রাপ্ত একজন নজরুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানা গেছে।

এর আগে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যমে মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজ’-এর দায়ে অভিযুক্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ হয়। সংবাদমাধ্যমে দণ্ডপ্রাপ্ত দুজনের নাম বলা হয় নজরুল ইসলাম আবদুল বসির ও সিথি আক্তার।

তবে এ মৃত্যুদণ্ড কার্যকরের পূর্বে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর বাংলাদেশের কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার বিস্তারিত জানতে ইতিমধ্যে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে। গত বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে ওই দুই বাংলাদেশির পরিচয়, তাদের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগ ও বিচারপ্রক্রিয়ার বিবরণ চাওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad