নড়াইলের কালিয়া উপজেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়েছে। নিহত মো. হুসাইন কালিয়া উপজেলার নোয়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার মো. সাবু শেখের ছেলে। সে শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকালে হুসাইন দুই বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি বিলে ঘুড়ি ওড়াতে যায়। একপর্যায়ে ঘুড়ির সুতা কেটে গেলে সেটির পেছনে একাই দৌড়াতে শুরু করে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে ফিরে না আসায় তার দুই বন্ধু খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বিলের একটি স্থানে মাটিতে আংশিক…
Author: টাইমস রিপোর্ট
সুন্দরবনের গহীনে কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনায় এক ডাকাত নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে আরও তিনজনকে। শুক্রবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার খুলনার কয়রা উপজেলার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বোটে অবস্থানরত ‘দুলাভাই বাহিনী’র সদস্যরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালান। রাতভর গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় তিন ডাকাত সদস্যকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের একজনের মৃত্যু হয়। তিনি…
রাজধানীর রামপুরায় চেকপোস্টে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৭০টি চোরাই ও যন্ত্রাংশবিহীন মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মীর মো. মোশারফ খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রামপুরা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ২টা ৫৫ মিনিটে বিটিভি ভবনের ৩ নম্বর গেটের সামনে চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন হিসেবে মোশারফকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৮টি চোরাই মোবাইল ফোন, ১১টি ব্যাক পার্টবিহীন এবং ২১টি ডিসপ্লেবিহীন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ জানিয়েছেন, তিনি গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মোবাইল মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন। এ ঘটনায় রামপুরা…
স্বাগতিক যুক্তরাষ্ট্রকে নাটকীয় ৩-২ গোলে হারিয়ে দিয়েছে তুরস্ক। তবে এই হারের পরেও বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে শীর্ষস্থান ধরে রেখে নকআউট পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ম্যাচে জিতলেও বিশ্বকাপ মিশন এখানেই শেষ হয়েছে তুরস্কের। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচের আগেই যুক্তরাষ্ট্র গ্রুপসেরা হওয়া নিশ্চিত করেছিল। তিন ম্যাচ শেষে তাদের সংগ্রহ ছয় পয়েন্ট। শেষ ৩২-এর ম্যাচে আগামী ১ জুলাই তারা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। একই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে সরাসরি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। অন্য ম্যাচে তারা প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে। ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়া তুরস্ক শেষ ম্যাচে দারুণ লড়াই উপহার দেয়। অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করেন…
বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে ০-০ গোলে ড্র করেছে। এই ড্রতেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচের পর গ্রুপ ‘ডি’ থেকে স্বাগতিক যুক্তরাষ্ট্রের পেছনে দ্বিতীয় স্থানে থেকে শেষ ৩২ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। তিন ম্যাচে তাদের সংগ্রহ চার পয়েন্ট। অন্যদিকে সমান চার পয়েন্ট পেলেও গোল ব্যবধানে তৃতীয় স্থানে নেমে গেছে প্যারাগুয়ে। তবে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে তাদেরও নকআউট পর্বে ওঠার সম্ভাবনা রয়েছে। টনি পোপোভিচ-এর দল শুরুতে কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। ডান প্রান্ত দিয়ে জর্ডান বস ও ক্রিস্টিয়ান ভলপাতো কয়েকটি সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে সফল হতে পারেননি।…
‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে নোয়াখালীতে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘বিশ্বব্যাপী মাদক সমস্যা: চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সমাধান’। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ…
জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকির জন্য বিশেষ আন্তর্জাতিক স্বাস্থ্য তহবিল (ক্লাইমেট ফাইন্যান্স ফর হেলথ) গঠনের প্রয়োজন রয়েছে, জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জলবায়ু নিয়ে অনেক পরিকল্পনা ও আলোচনা হয়েছে, এখন মানুষের জীবন রক্ষায় কার্যকর বাস্তবায়নের সময়। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত ‘অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেটিভ অ্যাকশনস অন ক্লাইমেট অ্যান্ড হেলথ’ (এটিএসিএইচ) বিষয়ক উচ্চপর্যায়ের কৌশলগত সভায় তিনি এ আহ্বান জানান। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং এটিএসিএইচ যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো। এসব দেশে সংক্রামক ও অসংক্রামক রোগের প্রকোপ বাড়ছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে…
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত তাহসান খান কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। এ সময় তিনি রোহিঙ্গা তরুণদের সঙ্গে মতবিনিময় করেন এবং শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার ক্যাম্প পরিদর্শনকালে তাহসান রোহিঙ্গা তরুণদের আশা-আকাঙ্ক্ষা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। আলোচনায় অংশ নেওয়া তরুণরা দীর্ঘদিন বাস্তুচ্যুত জীবনযাপনের অভিজ্ঞতা, নিরাপত্তাজনিত ঝুঁকি, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং প্রতিদিনের নানা সংকটের কথা তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষা, কমিউনিটির সহায়তা এবং বিভিন্ন অর্থবহ কর্মকাণ্ড কীভাবে তাদের মানসিকভাবে দৃঢ় থাকতে সহায়তা করছে, সে বিষয়েও কথা বলেন। তাহসান খান বলেন, রোহিঙ্গা তরুণদের দৃঢ়তা ও অদম্য মানসিকতা অনুপ্রেরণাদায়ক। বছরের পর…
মেহেরপুর সীমান্ত দিয়ে আবারও তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। চলতি মাসে মেহেরপুর সীমান্তে এটি চতুর্থবারের মতো পুশইনের চেষ্টা বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তের ১৩৬ নম্বর প্রধান সীমান্ত পিলারের কাছে ১৩৫/৭-এস কাঁটাতারের গেট দিয়ে তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। ধলা বিওপি সূত্র জানায়, রাতের কোনো এক সময় বিএসএফ তিনজনকে সীমান্তের কাঁটাতারের গেট পার করে বাংলাদেশের দিকে পাঠায়। ভোরে বিজিবি সদস্য ও স্থানীয়রা তাদের শূন্যরেখায় বাধা দিলে তারা নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নেন। পরে সকাল ৮টা থেকে…
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার শিশুসহ নয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির টহল দল হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে রাত ৯টার দিকে তাদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন—ভোলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকি গ্রামের নয়নতারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। তাদের সঙ্গে থাকা চারজন শিশুদেরও আটক করা হয়েছে। পুলিশ ও বিজিবি জানায়, স্থানীয় একটি মানবপাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া,…

