Author: টাইমস রিপোর্ট

শেরপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের সীমান্ত এলাকা দিয়ে পুশব্যাক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন তাওয়াকুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই জন হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পানিহার এলাকার মো. ইব্রাহিম (৩৩) এবং একই উপজেলার ঘনশ্যামপুর এলাকার মো. শরীফ(১৮)। বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ১০৯৭ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাঙ্গাজান এলাকায় দুই অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই জন…

Read More

নরসিংদীর মধাবদীতে সড়কের পাশে থাকা ময়লার স্তুপ থেকে দিগন্ত (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নরসিংদী-মদনপুর সড়কের মধাবদীর খরমদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দিগন্ত পরিবার নিয়ে মধাবদীর বিরামপুরে ভাড়া বাসায় থাকতেন। দিগন্ত পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে তার পরিবার। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রোববার বিকালে মোবাইলে কারো সাথে কথা বলে বাসা থেকে বের হয় দিগন্ত, পরে আর বাড়ি ফেরেনি সে। রাতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে নরসিংদী-মদনপুর সড়কের পাশে খরমদী এলাকায় ময়লার স্তুপে একটি মরদেহ পরে আছে শুনে সেখানে গিয়ে মরদেহ সনাক্ত করে দিগন্তের স্বজনরা। পরে…

Read More

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সঙ্গে আলোচনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি আশা প্রকাশ করেন, বহু প্রতীক্ষিত এ প্রকল্প দ্রুত বাস্তবায়নের পথে এগোবে। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, এটি মজলুম মানুষের সংসদ। তাই এমন কোনো আচরণ করা উচিত নয়, যা সাধারণ মানুষের কষ্টের কারণ হয়। গণতন্ত্রের স্বার্থে সরকারি দলের যেমন বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে, তেমনি বিরোধী দলকেও যৌক্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, অতীতের সংসদ ব্যক্তি-তোষণ ও প্রশংসানির্ভর সংস্কৃতিতে অভ্যস্ত ছিল। নতুন সংসদে সেই…

Read More

উজান থেকে নেমে আসা পানির ঢলে গাইবান্ধার তিস্তা, করতোয়া ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙনে শত শত বিঘা ফসলি জমি, বসতভিটা ও নদীতীরবর্তী স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। শেষ সম্বল হারানোর আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের হাজারো মানুষের। গত দুই সপ্তাহ ধরে জেলার নদ-নদীর পানি কখনো বাড়ছে, আবার কখনো কমছে। পানি ওঠানামার সঙ্গে সঙ্গে সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। কয়েকটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধও ঝুঁকির মুখে পড়েছে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গাইবান্ধা সদর উপজেলার গিদারী, কামারজানি ও মোল্লারচর ইউনিয়নেও ভাঙন শুরু হয়েছে। চরাঞ্চল হওয়ায় প্রতিবছরই…

Read More

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পিএইচডি স্কলারশিপে অনিয়ম, সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। ফাতেমা খাতুন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের (সাদা দল) একাংশের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিশ্ববিদ্যালয়ের ৪৩তম রিজেন্ট বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফাতেমা খাতুনের বিরুদ্ধে পিএইচডি বৃত্তি সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপ ট্রাস্ট। শিক্ষা ছুটি শেষে তিনি কর্মস্থলে…

Read More

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার চৌহালী, সদর ও কাজীপুর উপজেলায় তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। ভাঙনের মুখে রয়েছে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া নদীগর্ভে বিলীন হয়েছে বিভিন্ন এলাকায় নদীতীর রক্ষা বাঁধ ও সংরক্ষণ প্রকল্পের অংশবিশেষ। এতে নদীপাড়ের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত) যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে ৩ সেন্টিমিটার এবং কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার বেড়েছে। তবে…

Read More

জামালপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস। ২০২০ সালে চালুর পর আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ট্রেনটি এ অঞ্চলের রেল যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। তবে রুট পরিবর্তন, যাত্রীবান্ধব সময়সূচির অভাব এবং কম দূরত্বের যাত্রীদের জন্য পর্যাপ্ত আসন বরাদ্দ না থাকায় কয়েক বছরের ব্যবধানে ট্রেনটি এখন যাত্রীদের কাছে দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। যাত্রীদের অভিযোগ, এসব সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে মানববন্ধন, ট্রেন অবরোধ ও স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি পালন করা হলেও বাংলাদেশ রেলওয়ে এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত নেয়নি। ২০২০ সালের ২৬ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব-সরিষাবাড়ী-জামালপুর রুটে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেসের উদ্বোধন করেন। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত…

Read More

দুই মাসের বকেয়া পাওনা পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। রোববার সকাল ১০টার দিকে কারখানার প্রধান ফটক থেকে শ্রমিকদের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গ্যাস টার্বাইন এলাকা থেকে রূপাতলী গোলচত্বর পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা ১১টার দিকে রূপাতলী গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে তিন শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন। সমাবেশে শ্রমিকরা দুই মাসের বকেয়া মজুরি, ওভারটাইম, নাইট বিল ও সার্ভিস বেনিফিট দ্রুত পরিশোধের দাবি জানান। একই সঙ্গে কারখানা বিক্রি হলে তাদের চাকরি বহাল রেখে কারখানা হস্তান্তরের নিশ্চয়তা দেওয়ার…

Read More

নওগাঁ পুলিশের অভিযানে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের চার সদস্য ও চোরাই সোনা কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া সোনার গহনার একটি অংশও উদ্ধার করা হয়েছে। পলাতক সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান চলছে। রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার আব্দুল হাই, এরশাদ আলী ও বাবলু, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মো. কালাম, নওগাঁর মো. জাহাঙ্গীর। পুলিশ জানায়, গত ২৩ জুন নওগাঁ সদর থানা এলাকায় রাসায়নিক স্প্রে ব্যবহার করে বয়স্ক ব্যক্তিদের লক্ষ্য করে দুটি পৃথক ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রচিলত ভাবে এই রাসায়নিক ‘শয়তানের নিঃশ্বাস’বা ‘ডেভিলস…

Read More

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল সরকার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী কামরুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে আসামিপক্ষে আইনজীবী কামরুল হোসেন, আব্দুর রহিম ও মাহবুব হোসেন রিমান্ড বাতিলের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। এর আগে শনিবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে। মামলার…

Read More