ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, এর মধ্যে তেজগাঁও থানা পুলিশ দুইজন, শেরেবাংলা নগর থানা ছয়জন, মোহাম্মদপুর থানা ১৯ জন, আদাবর থানা পাঁচজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১৬ জন এবং হাতিরঝিল থানা ১০ জনকে গ্রেপ্তার করে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।


