Author: টাইমস রিপোর্ট

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ মঙ্গলবার দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার অভিযোগ গঠনের বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল ৩০ জুন আদেশ ঘোষণার দিন ধার্য করেন। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান ও আবদুল কাইয়ুম। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, আবুল হাসান, ইশরাত জাহান ও মোহাম্মদ এনাম শুনানি করেন। শুনানিতে আসামিপক্ষ দাবি করে, মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান নেই এবং তদন্তও যথাযথভাবে সম্পন্ন হয়নি। অন্যদিকে প্রসিকিউটর ফারুক আহাম্মদ আদালতে বলেন, অভিযোগ…

Read More

পটুয়াখালীর কলাপাড়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার সকাল থেকে ভুক্তভোগী গ্রাহকরা ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেন। ভুক্তভোগীদের দাবি, ফিক্সড ডিপোজিট (এফডিআর) ও ডিপিএস করার কথা বলে তিনি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা নেন। পরে ওই অর্থ ব্যাংকের মূল অনলাইন সার্ভারে জমা না করে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করেন। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মোবাইলে লেনদেনের কোনো মেসেজ না এলেও সার্ভার সমস্যার কথা বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হতো। মানববন্ধনে অংশ নেওয়া এক নারী গ্রাহক জানান, তিনি পাঁচ বছরের জন্য পাঁচ লাখ…

Read More

রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়। গঠনতন্ত্র অনুমোদনের পর সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিতে দায়িত্ব পুনর্বণ্টনের পাশাপাশি নতুন কয়েকজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভায় প্রফেসর শাহ জে. মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি, রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় সাধারণ সদস্য অন্তর্ভুক্তির জন্য সদস্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়। এর…

Read More

মঙ্গলবার ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে । গত ২২ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন নির্ধারণ করেন। এর আগে গত ১৪ মে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। প্রসিকিউশনের দাবি, ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। অন্যদিকে আসামিপক্ষের দাবি, অভিযোগ প্রমাণিত হয়নি এবং তিনি খালাস পাওয়ার যোগ্য। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর মিজানুল ইসলাম ও ফারুক…

Read More

টাঙ্গাইলে ১৮ দিন বয়সী ছেলেকে হত্যা ও মরদেহ গুমের দায়ে মা আয়না বেগমকে(২৪) তেরো বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। আয়না বেগম মির্জাপুর উপজেলার শিবপুর চন্দনপাড়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। রায়ে শিশু পুত্রকে হত্যার দায়ে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং মরদেহ গুমের দায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। সরকারি কৌশুলী (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, সন্তান জন্মের পর আয়না বেগম বাবার বাড়ি দেলদুয়ার উপজেলার লাউহাটী মধ্যপাড়া গ্রামে অবস্থান করছিলেন। ২০২০ সালের…

Read More

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এ ঘটনায় সীমান্তবর্তী উপকূলের জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার বিকেলে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন। অপহৃতরা হলেন- মাঝি সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) এবং মো. আইয়ুব (২৪)। প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কায়ুকখালী ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি সেন্টমার্টিনের ছেড়া দ্বীপসংলগ্ন গভীর সাগরে যায়। সেখানে পৌঁছানোর পর আরাকান…

Read More

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে একটি পাইপগানসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ঝিনাইগাতী উপজেলার নওকুচি কুচপাড়া গ্রামের মো. পিয়ার আলী (৩২)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন নকশী বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে পিয়ার আলীকে একটি পাইপগানসহ আটক করে। আটক ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ঝিনাইগাতী থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায়…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের বহিষ্কৃত শিক্ষার্থী সানজিদা আমীর ইনিসীকে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয় আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান ও উম্মে কুলসুম রেখা। শুনানি শেষে আইনজীবী ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, ইনিসীর কাছে বা তার কক্ষে কোনো ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়নি। তিনি গাঁজা সেবনও করেননি বলে আদালতে উপস্থাপন করা হয়েছে। এর আগে গত ১৭ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা হলের একটি কক্ষে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগে দুই শিক্ষার্থীকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়…

Read More

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে পানি বেড়েছে তিস্তা নদীতে। এতে লালমনিরহাটের নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি ঢুকে অন্তত ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে কাঁচা-পাকা সড়ক, বাদাম, সবজিসহ চলতি মৌসুমের বিভিন্ন ফসল। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, রোববার রাতে ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সোমবার তা কিছুটা কমেছে। সবশেষ তথ্য অনুযায়ী, ওই পয়েন্টে পানি এখন বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্যারাজ এলাকায় পানি কমলেও ভাটির নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। জানা গেছে, টানা বৃষ্টি ও উজানের ঢলে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাট সদর…

Read More

নেত্রকোনার পূর্বধলায় নদীতে ভাসমান অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে । সোমবার সকালে স্থানীয় লোকজন হোগলা ইউনিয়নের হাটখলা বাজার সংলগ্ন একটি সেতুর কাছে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ কালো শার্টে মোড়ানো ইট বাধা অবস্থায় নবজাতকের মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, কে বা কারা নবজাতকের মরদেহ সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Read More