নেত্রকোনার পূর্বধলায় নদীতে ভাসমান অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে ।
সোমবার সকালে স্থানীয় লোকজন হোগলা ইউনিয়নের হাটখলা বাজার সংলগ্ন একটি সেতুর কাছে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ কালো শার্টে মোড়ানো ইট বাধা অবস্থায় নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, কে বা কারা নবজাতকের মরদেহ সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


