প্রিন্স কি ঈদে আসছে?

প্রিন্স কি ঈদে আসছে?
Advertisement
Advertisement

আগেই ঘোষণা দিয়ে রাখা হয়েছে শাকিব খানের এবারের ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’। সে অনুযায়ী ছবিটির সকল প্রস্তুতি গুছিয়ে এনেছিলেন পরিচালক আবু হায়াত মাহমুদ। কথা ছিল ছবিটির একটি বড় অংশের শুটিং হবে ভারতের রামুজি ফিল্ম সিটিতে। কিন্তু ভিসা জটিলতায় সে শুটিং আটকে গেছে। গুঞ্জন উঠেছে ছবিটি ঈদে আসছে না। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড নিশ্চিত করেছে তারা ঈদেই আসছে।

প্রযোজক শিরিন সুলতানা টাইমস অব বাংলাদেশকে সোমবার (৫ জানুয়ারি) বিকেলে এক ফোনালাপে প্রিন্স নিয়ে কোনো অনিশ্চিয়তা নাই বলে জানান। তিনি বলেন, ‘আমরা হয়ত একভাবে পরিকল্পনা করেছিলাম, সেভাবে ছবিটির শুটিং করতে পারছি না। ওসমান হাদীর মৃত্যু কিংবা আইপিলে মোস্তাফিজ ইস্যুতে এগুলোর ওপর তো আমাদের হাত নেই। এরপরও ভিসা ইস্যুসহ অন্যান্য বিষয়াদি আমরা সমাধান করার চেষ্টা করছি।।’

তিনি আরও বলেন, ‘আমরা হয়ত আগে ভারত অংশের শুটিং করতে চেয়েছিলাম। এখন যেহেতু সেটা দেরি হচ্ছে, তাই ওই সময়টা বসে না থেকে এখানেই যে শুটিং করার কথা তা শেষ করে ফেলবো। পরের প্ল্যানের কাজ আগেই করছি। আর এর মধ্যে দিয়েই আমরা বাকি অংশের প্ল্যান করবো।’

শিরিন জানান, তারা এখনও ভারতেই ভিসার চেষ্টা করছেন। যদি সেখানে না হয় তাহলে বিকল্প কিছু পরিকল্পনা রয়েছে, তবে তা এ মুহূর্তে জানাতে চান না। শুধু জানালেন মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে ঢাকায় ছবিটির শুটিং শুরু হচ্ছে।

আরও পড়ুন

জানা গেছে, ছবিটির শুটিংয়ে শাকিব খান অংশ নিবেন ১০ জানুয়ারি থেকে। এ বিষয়ে পরিচালক আবু হায়াত মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুটিং লোকেশনসহ নানা বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তিনি বলেন, ‘কোথায় শুটিং করছি, আপাতত জানাতে চাইছি না। আমি নির্বিঘ্নে কাজটা শেষ করতে চাই। কাজ এগোলে ধীরে ধীরে ছবির বিষয়ে সবাই জানতে পারবেন।’

‘প্রিন্স’ সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাংলাদেশে শুটিং শুরুর কয়েক দিনের মধ্যেই ছবির পুরো ইউনিট উড়াল দেবে শ্রীলঙ্কার উদ্দেশে। সেখানে একটানা বড় একটি অংশের শুটিং সম্পন্ন করা হবে। শ্রীলঙ্কা পর্ব শেষ হলে পরিস্থিতি ও সময় বিবেচনায় ছবির কিছু অংশের শুটিং ভারতে করার সম্ভাবনাও রাখা হয়েছে। তবে প্রযোজক-পরিচালক এ বিষয়ে মুখ খুলেননি।

ছবির গল্প আবর্তিত হয়েছে নব্বই দশকের ঢাকার এক শীর্ষ সন্ত্রাসীকে ঘিরে। এতে শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকছেন। এর মধ্যে কলকাতা থেকে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ঢাকা থেকে তাসনিয়া ফারিণ। তৃতীয় নায়িকা হিসেবে সাবিলা নূরের কথা শোনা যাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad