ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত ও ট্রাইব্যুনালে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রধান বিচারপতির অনুমোদনে এই দুদিন সব আদালতে ছুটি ঘোষণা করা হয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
মঙ্গলবার হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে দুদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
নির্বাচনকালীন সরকারের নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে এই দুদিন সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে।
হাইকোর্ট বিভাগের বিচার শাখার বিজ্ঞপ্তিতেও দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে সাধারণ ছুটির ঘোষণা দেওয়া হয়।


