‘জুলাই সনদের আলোকে বৈষম্যহীন দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

‘জুলাই সনদের আলোকে বৈষম্যহীন দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বুধবার সকালে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। এই অভ্যুত্থানের লক্ষ্য ছিল প্রান্তিক মানুষের জীবনমানের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করা। বিএনপির নেতৃত্বাধীন সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।’

রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর আলোকে সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। সংবিধান সংশোধন কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। সব অংশীজন ও সাধারণ মানুষের মতামত নিয়ে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।’

প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনে অংশ নেওয়া ২০২৪ সালের সব জুলাইযোদ্ধা ও সাধারণ জনগণকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক, সিএমপি কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad