যমুনায় নিখোঁজ আরেক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

যমুনায় নিখোঁজ আরেক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিখোঁজ দুই স্কুলছাত্রের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া অপর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা সম্ভব হলো।

বুধবার বিকাল ৩টার দিকে পদ্মা সেতুর কাছের বাওয়া এলাকা থেকে নিখোঁজ বিনয় রায়ের (১৫) মরদেহ উদ্ধার করে কাজিরহাট নৌ পুলিশ।

এর আগে, মঙ্গলবার বিকালে যমুনা নদীর কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে প্রভাত সরকারের (১৪) মরদেহ উদ্ধার করেছিল ডুবুরি দল।

নিহত বিনয় রায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে এবং প্রভাত সরকার গাজীপুর সদর উপজেলার মিঠুলাল সরকারের ছেলে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই শিক্ষার্থী আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় আত্মীয় নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল।

আরও পড়ুন

গত সোমবার দুপুরে বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে দুই ভাই একসঙ্গে গোসলে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা ভেসে যায়

ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে মঙ্গলবার বিকালে প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করে।

ওই দিন সন্ধ্যায় সরকারি উদ্ধার অভিযান স্থগিত করা হলেও স্থানীয়রা অনুসন্ধান অব্যাহত রাখেন। পরে বুধবার বিকালে বাওয়া এলাকায় বিনয়ের মরদেহ ভেসে উঠলে খবর পেয়ে নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে।

কাজিরহাট নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক অরবিন্দ সরকার জানান, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে দুই শিক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad