সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ১১ ও ১২ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলনের সই করা এক নোটিশে এই তারিখ জানানো হয়েছে।
কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১ মার্চ বিকেল সাড়ে নয়টায় মনোনয়নপত্র বাছাই এবং ৪ মার্চ বিকাল ৩টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।


