ঢাকার কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে এক ট্রাফিক পুলিশ সদস্যকে ২০০ মিটার টেনে নেওয়ার ঘটনায় সিএনজি চালককে মো. মাঈন উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সিটিটিসি সূত্রে জানা গেছে, কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে সিএনজি চালিয়ে যান চালক মাঈন উদ্দিন।
বাধা দিতে গেলে ট্রাফিক পুলিশ সদস্যকে টেনে ২০০ মিটার নিয়ে যায়। এরপর ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম সোমবার রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে।


