জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বশির মোল্লা গ্রেপ্তার

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বশির মোল্লা গ্রেপ্তার
Advertisement
Advertisement

রাজধানীর আগারগাঁও এলাকা থেকে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী এবং হত্যা মামলার আসামি মুহাম্মদ ওয়াসিম আলম ওরফে মোয়া বশিরকে (বশির মোল্লা) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া বশির মোল্লা জেনেভা ক্যাম্পের বাসিন্দা এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক মাদক-সংক্রান্ত মামলা রয়েছে। এছাড়া গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যাসহ বিভিন্ন সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলারও তিনি আসামি।

সিটিটিসি সূত্রে জানা গেছে, বশির মোল্লার বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় মোহাম্মদপুর থানার একাধিক মামলা এবং বনানী থানার একটি মামলাও রয়েছে। তিনি এসব মামলায় এজাহারভুক্ত আসামি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর