শাহজালালে একই ফ্লাইটের ৫ যাত্রীর ব্যাগে মিলল বিদেশি মদ

শাহজালালে একই ফ্লাইটের ৫ যাত্রীর ব্যাগে মিলল বিদেশি মদ
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই ফ্লাইটের পাঁচ যাত্রীর ব্যাগ থেকে ২৪ লিটার বিদেশি মদ (লিকার) আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল। আটক করা মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

শুক্রবার মুম্বাই থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব মদ আটক করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কাস্টমস গোয়েন্দা শাখা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নজরদারি জোরদার করা হয়। ওই ফ্লাইটে কয়েকজন যাত্রীর ব্যাগেজে আমদানি নিষিদ্ধ পণ্য থাকতে পারে—এমন তথ্যের ভিত্তিতে সি-শিফটের কর্মকর্তারা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন।

ফ্লাইটটি শুক্রবার সকাল ১০টা ৫৬ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে যাত্রীরা গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সন্দেহভাজনদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন

তল্লাশিতে কাশেমের ব্যাগ থেকে ৬ লিটার, মো. মামুনের ব্যাগ থেকে ১২ লিটার, তপনের ব্যাগ থেকে ৩ লিটার, ফয়সাল মিয়ার ব্যাগ থেকে ২ লিটার এবং শামসুল আলম পলাশের ব্যাগ থেকে ১ লিটার মদ পাওয়া যায়।

কাস্টমস কর্মকর্তারা জানান, পাঁচ যাত্রীর ব্যাগেজ থেকে মোট ২৪ লিটার মদ আটক করা হয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

একই ফ্লাইট ও একই রুটের একাধিক যাত্রীর কাছ থেকে একসঙ্গে মদ আটকের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, ঘটনাটি সংঘবদ্ধভাবে সংগঠিত কি না, এর সঙ্গে কোনো চক্র জড়িত রয়েছে কি না এবং যাত্রীদের কেউ পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি বিশেষ তদন্ত দল অনুসন্ধান করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর