ফের টেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

ফের টেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার
টেকনাফে পাহাড়ি আস্তানা থেকে ২১ জন উদ্ধার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীনে পাহাড়ি এলাকা থেকে নারী-শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। মালয়েশিয়া পাচারের উদ্দেশে তাদের বন্দী করে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার সকালে বিষয়টি জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল হক।

তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কয়েকজন নারী, শিশু ও যুবককে বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি আস্তানায় আটকে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে। পরে ২১ জনকে উদ্ধার করা হয়।’

অভিযানের সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের শনাক্ত ও আটক করতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সিয়াম-উল হক আরও জানান, মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড তৎপর রয়েছে। তাই এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

এর আগে, বুধবার একই এলাকার পাহাড়ি আস্তানা থেকে সাত নারী ও এক শিশুকে উদ্ধার করে পুলিশ।

২৩ সেপ্টেম্বর উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার গহিন পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ যুবককে উদ্ধার করা হয়।

১৮ সেপ্টেম্বর একই পাহাড়ি আস্তানায় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে ৬৬ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে ৪৪ জনই নারী-শিশু। উদ্ধার ৬৬ জনের বেশিরভাগই রোহিঙ্গা নাগরিক, বাকিরা বাংলাদেশি।

১৪ সেপ্টেম্বর নারী-শিশুসহ ৮৩ জনকে উদ্ধার করে র‍্যাব-বিজিবি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর