মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী আইমান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কসবা মধ্যপাড়ায় পুকুরের পাশে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আইমান কসবা গ্রামের বশির উদ্দীনের ছেলে।
কসবা ব্লাড ব্যাংক সোসাইটির সভাপতি রাসেল জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল আইমান। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোজাখুঁজি করে। পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ দেখতে পায় তার পরিবার।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু হয়েছে।


