কানাডার মঞ্চে মুগ্ধতা ছড়াল ‘দেওয়ান গাজীর কিসসা’

কানাডার মঞ্চে মুগ্ধতা ছড়াল ‘দেওয়ান গাজীর কিসসা’
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কানাডার স্থানীয় সময় রোববার সন্ধ্যায় টরন্টোর ফেয়ারভিউ লাইব্রেরি থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে বাংলাদেশের বহুল আলোচিত নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’। জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখটের নাটক অবলম্বনে নির্মিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম।

প্রবাসে নাটক মঞ্চায়নের নানা সীমাবদ্ধতা অতিক্রম করে দর্শকদের মুগ্ধ করেছে সাংস্কৃতিক সংগঠন প্রাচ্য-প্রতীচ্য-এর এ প্রযোজনা। দর্শকে পরিপূর্ণ মিলনায়তনে উপস্থিত নাট্যপ্রেমীরা নির্মল আনন্দের সঙ্গে নাটকটি উপভোগ করেন।

নাটক শেষে দর্শকদের উদ্দেশে বক্তব্য দেন বাংলাদেশের নব্বই দশকের বিশিষ্ট নাট্যাভিনেত্রী আফরোজা বানু, নাট্যাভিনেত্রী লুৎফুন্নাহার লতা, নাট্যব্যক্তিত্ব মাহমুদুল ইসলাম সেলিম এবং প্রাচ্য-প্রতীচ্যের সহ-সভাপতি শিবু চৌধুরী।

দেওয়ান গাজীর কিসসার সূত্রধার সুমন সাইয়েদ। গানের দলের অন্যান্য শিল্পী হলেন মমতাজ মমতা, শিরিন চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, হারুনুর রশীদ শ্যামল, জেসমিন আসগার মুনমুন, সোফিয়া হাবিব বিদিতা।

এ ছাড়া, নির্দেশক ও গাজী চরিত্র–মাহমুদুল ইসলাম সেলিম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন: হিমাদ্রী রায়, মানবী মৃধা, শঙ্কু পুরকায়স্থ, প্রবাল চৌধুরী জেমস, পলি পোদ্দার, মাহমুদা কাওসার ত্বিষা, শারমিন শরিফ, শাপলা শালুক, ডালিয়া আহমেদ, শিরিন চৌধুরী, ইত্তেজা আহমেদ টিপু ও দেলওয়ার এলাহী।

ছবি: টাইমস

নাটকের মঞ্চ ব্যবস্থাপক: শারমিন শরিফ। প্রযোজনা ব্যবস্থাপক: শিউলী চৌধুরী। প্রযোজনা উপদেষ্টা: লাভলী বেগম ও শিবু চৌধুরী। আলো ও শব্দ নিয়ন্ত্রণ: সারাহ বিল্লাহ। সহযোগী আলো ও শব্দ নিয়ন্ত্রণ: অরুণিম আহমাদ ও সুকন্যা চৌধুরী। মেকআপ: অরুণা হায়দার। ভলান্টিয়ার: শালোমি হালদার দোলা, ইলোরা সাইদ, দিলারা নাহার বাবু, আনিসা রশীদ লাকি, আন্ড্রিয়া জামান নেহা, মন্ত্র মৃধা সিকদার, মুগ্ধ মৃধা সিকদার, সুজান চৌধুরী, সুস্ময় চৌধুরী, মেঘদীপ সেন বৃন্দা, রুদ্রনীল সেন তিশা, প্রতিজ্ঞা চৌধুরী চিত্তা।

আরও পড়ুন

নাটকটি সম্পর্কে মাহমুদুল ইসলাম সেলিম বলেন, ‘বের্টল্ট ব্রেখট ছিলেন একজন প্রগতিশীল নাট্যকার। তার অধিকাংশ নাটকেই মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, শোষণ ও নিপীড়নের বিষয়টি উঠে এসেছে, যা বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে এখনো বিদ্যমান। এই গভীর সত্যকে তিনি কেবল হাস্যরসের মাধ্যমে নান্দনিকভাবে দর্শকদের সামনে উপস্থাপনই করেননি, বরং তাদের চিন্তা করতেও উদ্বুদ্ধ করেছেন।’

নাট্যাভিনেত্রী আফরোজা বানু বলেন, ‘নাটকটি দেশীয় আবহে রচিত হলেও কোথাও এটিকে বিদেশি নাটকের রূপান্তর বলে মনে হয় না। চার দশকেরও বেশি সময় ধরে ঢাকার মঞ্চে সমান জনপ্রিয়তায় নাটকটি অভিনীত হয়ে আসছে।’

তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘আপনারাই নাটকের প্রাণ। প্রবাসে বাংলা নাটক মঞ্চায়নের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ও উপস্থিতিই আমাদের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।’

ছবি: টাইমস

বিশিষ্ট নাট্যাভিনেত্রী লুৎফুন্নাহার লতা বলেন, ‘দূর প্রবাসে নানামুখী ব্যস্ততার মধ্যেও মাহমুদুল ইসলাম সেলিমের নির্দেশনায় বাংলা নাটকের এমন সফল মঞ্চায়ন সত্যিই প্রশংসনীয়। নাটকের কলাকুশলীদের পাশাপাশি দর্শকরাও এ সাফল্যের গুরুত্বপূর্ণ অংশীদার।’ তিনি প্রবাসে বাংলা নাটকের ধারাবাহিকতা বজায় রাখতে প্রাচ্য-প্রতীচ্যের এ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘দেওয়ান গাজীর কিসসা একটি জটিল নাটক। হাস্যরসের আবহে মঞ্চস্থ হলেও এটি দর্শকের চিন্তার দুয়ার খুলে দেয় এবং সমাজকে নতুনভাবে ভাবতে শেখায়।’

উল্লেখ্য, ঢাকার মঞ্চে দীর্ঘদিন ধরে ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকটিতে নিয়মিত অভিনয় করেছেন লুৎফুন্নাহার লতা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর