ভ্রমণগদ্য সুহৃদসভার ‘শাওন আড্ডা’ অনুষ্ঠিত

ভ্রমণগদ্য সুহৃদসভার ‘শাওন আড্ডা’ অনুষ্ঠিত
বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে ভ্রমণগদ্য সুহৃদসভার ‘শাওন আড্ডা’ অনুষ্ঠানে অতিথিরা। শনিবার ঢাকার বনানীতে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর বনানীর বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে ভ্রমণগদ্য সুহৃদসভার উদ্যোগে ‘শাওন আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে ভ্রমণলেখক, ভ্রমণসাংবাদিক, পর্বতারোহী, অভিযাত্রী, প্রকাশক, সাঁতারু ও ভ্রমণপ্রেমীরা অংশ নেন।

নিসর্গবিদ ইনাম আল হকের নেতৃত্বে এবং পর্বতপ্রেমী ইফতেখারুল ইসলামের আমন্ত্রণে আয়োজিত তিন ঘণ্টাব্যাপী আড্ডা সঞ্চালনা করেন ভ্রমণগদ্য সম্পাদক মাহমুদ হাফিজ। অনুষ্ঠানে ভ্রমণকাহিনি, মেরু ও এভারেস্ট অভিযানের অভিজ্ঞতা, গান এবং নানা স্মৃতিচারণা স্থান পায়।

আলোচনায় বক্তব্য দেন ইনাম আল হক, জালাল আহমেদ, ইফতেখারুল ইসলাম, গীতিকার আবাম সালাহউদ্দিন, এম আবদুল লতিফ, কবি কামরুল হাসান, ভ্রমণলেখক হুসেইন ফজলুল বারী ও শিল্পী এ জেড শিমুল।

কবি-ভ্রমণিক আবদুর রব ভ্রমণগদ্য সুহৃদসভার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা শুরু করেন। এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিল ও নুরুন্নাহার নিম্নী এভারেস্ট অভিযানের অভিজ্ঞতা তুলে ধরেন। অ্যান্টার্কটিকা অভিযাত্রী মহুয়া রউফ নিজের অভিযাত্রার নেপথ্য গল্প শোনান।

আরও পড়ুন

অনুষ্ঠানে বর্ষা ও শ্রাবণবিষয়ক গান পরিবেশন করেন স্থপতি রেজাউর রহমান। এ ছাড়া, সাংবাদিক আবু সাঈদ জুবেরী নিজের লেখা গান পরিবেশন করেন।

আড্ডায় শাকুর মজিদ, ফরিদুর রহমান, জিকরুর রেজা খানম, মিলা মাহফুজা, ফরিদ আহমেদ, স্থপতি সাজ্জাদুর রশীদ, আহসান নবাব, সেলিম সোলায়মান, ডি. এম. ফিরোজ শাহ, নাঈমা খানম, কাজল ঘোষ, আতিকুল ইসলাম, জাকারিয়া মণ্ডল, সৈয়দা হাবিবা, জাফর সাদেক, হোমায়েদ ইসহাক মুন, সজীব মিয়া ও ফেরদৌস বাপ্পিসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় সুহৃদসভায় নতুনভাবে যুক্ত হওয়া খায়রুজ্জামান হীরা, নাহার ফরিদ খান, নিশাত জাহান রানা, কাজল ঘোষ, শামীও শীষ, শাহনাজ পারভীন মিতা ও রাদিয়া তামীমের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আড্ডার সমাপ্তি করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর