উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুরে ইংরেজি জাতীয় দৈনিক ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রীতি মিলনমেলা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর শহরের আব্দুর রহিম সুপার মার্কেটে আলফা এইচএন লিমিটেড কোম্পানির কার্যালয়ে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাইমস অব বাংলাদেশের দিনাজপুর প্রতিনিধি আব্দুস সালামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোকসেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মঞ্জুর মোরশেদ সুমন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান, সহসভাপতি মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবু তাহের, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দিনাজপুর জেলা শাখার সভাপতি সৈয়দ ইমরুল কায়েস রুপম এবং ইউনিভার্সেল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাহ আলম নুর আকাশ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সত্য ও ন্যায় প্রকাশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। টাইমস অব বাংলাদেশ সূচনালগ্ন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা আশা করি, আগামীতেও পত্রিকাটি সততা ও সাহসিকতার সাথে দিনাজপুর অঞ্চলের সম্ভাবনা, সংকট ও সাধারণ মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


