মোহাম্মদপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে আটক শিক্ষক

মোহাম্মদপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে আটক শিক্ষক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

‎রাজধানীর মোহাম্মদপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে মো. হুসাইন আহমেদ নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

‎রোববার বিকালে মোহাম্মদপুরের নূরজাহান রোডে বাইতুল ফজল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এক কিশোরকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে এসেছে। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার কোরআন শিক্ষার্থী ১৩ বছর বয়সী এক কিশোর প্রতিদিন বিকালে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে মো. হুসাইন আহমেদের কাছে কোরআন শিক্ষা গ্রহণ করত। পড়ানোর সময় বিভিন্ন অজুহাতে ওই শিক্ষার্থীকে নিজ কক্ষে নিয়ে একাধিকবার বলাৎকার করেন শিক্ষক হুসাইন আহমেদ।

সর্বশেষ গত ২ সেপ্টেম্বর তাকে বলাৎকার করা হয়। পরে বিষয়টি ওই শিক্ষার্থী তার বাবা-মাকে জানালে তারা স্থানীয়দের নিয়ে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন।

‎‎এ ঘটনায় খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর